ইরানে ‘যখন খুশি’ হামলার হুমকি ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ September, ২০২৬

ইরানে ‘যখন খুশি’ হামলার হুমকি ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ September, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ খুব বেশি দিন দীর্ঘ হবে না। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘যখন খুশি’ ইরানে আঘাত হানতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় অন্তত ১৮ জন নিহত এবং নারী, শিশুসহ ১৪২ জন আহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপোর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত হতাহতের ঘটনাগুলো ঘটেছে। কেরমানপোর আরও জানান, আহতদের মধ্যে ৬১ জন নারী ও ৪৪ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছেন। নিহতদের মধ্যেও দুজন নারী ও এক শিশু। তিনি বলেন, প্রতিটি সংখ্যার পেছনে একজন মানুষ ও একটি

পরিবার আছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জুলাইয়ের পর আবারও সংঘাত তীব্র হয়ে উঠেছে। ইরানের একাধিক স্থানে যুক্তরাষ্ট্র গত বুধবার বড় মাপে হামলা চালানোর মধ্য দিয়ে তীব্রতা বৃদ্ধি পায়। ইরানও পরে পাল্টা জবাব দেয় কুয়েত, বাহরাইন ও ইরাকে হামলা চালিয়ে। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা এখন ইরানের চালানো নতুন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাচ্ছে। নতুন করে আবার সংঘাত শুরু হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো। ইরান গতকাল জানায়, তারা কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। মূলত ইরানি জনসাধারণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে অপরাধ সংঘটিত করছে, সেটির প্রতিক্রিয়াতেই চালানো হচ্ছে এ হামলা। তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা

আলজাজিরাকে জানান, সর্বশেষ হামলায় ওই অঞ্চলের কোনো মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারেনি ইরান। এমনকি কুয়েতেও মার্কিন ঘাঁটি হামলার কবলে পড়েনি। ইরান আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় তাদের তিন সামরিক পাইলট ও নৌবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। এদিকে, কুয়েতে হামলার ঘটনায় ইরানের প্রতি নিন্দা জানিয়েছে বাহরাইন। তারা বলেছে, টানা কুয়েতকে লক্ষ্য করে আক্রমণ চালিয়ে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করছে ইরান। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হচ্ছে বলেও উল্লেখ করেছে তারা। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব আক্রমণে আঞ্চলিক যুদ্ধ নিরসনের প্রচেষ্টার ক্ষতি হচ্ছে এবং পুরো বিষয়টি সুরক্ষা ও স্থিতিশীলতার প্রতি হুমকি তৈরি করছে। ইরানকে আন্তর্জাতিক আইন মানার জন্য বাধ্য করতে

জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে বাহরাইন। বেসামরিকদের প্রাণহানি নিয়ে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তিনি বেসামরিক হতাহতের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মহাসচিব তাৎক্ষণিকভাবে সামরিক অভিযানের অবসানের আহ্বান জানিয়েছেন বলে উল্লেখ করেছেন তাঁর মুখপাত্র স্টিফেন দুজারিক। দুজারিক বলেন, ‘জাতিসংঘের মহাসচিব বেসামরিকদের বিরুদ্ধে সব ধরনের হামলার নিন্দা জানিয়েছেন। তিনি সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে নিজ নিজ দায়িত্ব অবশ্যই মেনে চলতে হবে বলে জোর দিয়েছেন।’ মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন ও ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স এক ইমেইলে লিখেছেন, ‘আমরা প্রকাশিত খবর সম্পর্কে অবহিত।

এগুলো প্রথম প্রকাশিত হয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বেসামরিক অবকাঠামোতে কখনও হামলা চালায় না।’ ইরানে বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনাটির সঙ্গে অনেকেই যুদ্ধের প্রথম দিন স্কুলে হামলার ঘটনাটির সাদৃশ্য খুঁজে পাচ্ছেন। মিনাবের ওই স্কুলে হামলায় ঘটনায় ১৬০ জন নিহত হয়েছিল। পেন্টাগন এখনও আনুষ্ঠানিকভাবে মিনাব হামলার ঘটনা নিয়ে কিছু জানায়নি। হিসাবে কয়েক দশকের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বৃহৎ বেসামরিক অবকাঠামোতে হামলার ঘটনা। দুই সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হালনাগাদ না করা তথ্যের কারণে ওই ঘটনা ঘটে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ডেমোক্রেটিক পার্টির সদস্যরা এরই মধ্যে প্রশাসনের তদন্তে উঠে আসা তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন। তবে আইনপ্রণেতাদের কাছে

ওই প্রতিবেদন পাঠানো হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন, ক্ষুব্ধ স্বজনরা ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা ঢাকার মিরপুরে নিজ বাসায় এক যুব মহিলা লীগ নেত্রীকে নির্যাতনের অভিযোগ তুলে ফেসবুক ও এক্সে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। একজন নারীর পিঠে আঘাতের চিহ্ন থাকা ছবি ব্যবহার করে এই দাবিটি ছড়িয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অর্ধশতাধিক অ্যাকাউন্ট থেকে একই ধরনের তথ্য প্রচারের বিষয়টি যাচাই-বাছাই করা হয়েছে। বিজ্ঞাপন শুক্রবার (৬ নভেম্বর) দিনভর ছড়িয়ে পড়া এই পোস্টগুলোতে দাবি করা হয়, ওই নারী থানায় অভিযোগ জানাতে গিয়ে ওসির সঙ্গে কথোপকথনে লিপ্ত হন। তবে পোস্টগুলোতে ঘটনার কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। যাচাইয়ে ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের তথ্য পাওয়া গেছে এবং পুলিশ জানিয়েছে, এমন কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। এছাড়া ওই নারীর পরিচয় বা অস্তিত্বও এখন পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। ছবিটি পোস্ট করা তিন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউই নির্যাতনের শিকার ওই নারীর ঠিকানা বা থানায় দেওয়া অভিযোগের অনুলিপি দিতে পারেননি। তারা স্বীকার করেছেন যে, তারা অন্যের পোস্ট কপি করে নিজেদের অ্যাকাউন্টে দিয়েছেন এবং ঘটনার বিস্তারিত কিছুই জানেন না। পোস্টগুলোতে দাবি করা হয়েছে, মিরপুর থানা যুব মহিলা লীগের ‘সংগঠক’ শ্রীময়ী রীতা রানীকে তাঁর রাজনৈতিক পরিচয় ও ধর্মের কারণে বাসায় ঢুকে পাশবিক নির্যাতন করা হয়েছে। মারধরে তাঁর শরীর রক্তাক্ত হয়েছে বলেও দাবি করা হয়। কিছু পোস্টে ফিরোজ নামের এক ব্যক্তিকে এই নির্যাতনের জন্য দায়ী করা হয়েছে, তবে তাঁর পরিচয় নিয়ে পোস্টগুলোতে অসংগতি রয়েছে। কোথাও বলা হয়েছে তিনি মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নির্দেশে এই কাজ করেছেন, আবার কোথাও তাঁকে থানা কমিটির আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। পোস্টদাতাদের দাবি অনুযায়ী, ওই নারী থানায় অভিযোগ করতে গেলে ওসি তাঁকে সৌন্দর্যই তাঁর ‘কাল’ বলে মন্তব্য করেন এবং বোরকা পরার পরামর্শ দেন। এ ধরনের অভিযোগ তুলে পোস্টগুলোতে সংখ্যালঘু সুরক্ষা ও নারী নিরাপত্তাসহ নারীবাদীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই পোস্টগুলোর মধ্যে প্রথম তথ্য পাওয়া যায় শুক্রবার বেলা ১১টা ৫৯ মিনিটে ‘এফ কে জয় জয়’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। পরবর্তীতে ‘মুকুল আহমেদ’ ও ‘সুমন মল্লিক’ নামের আরও দুটি প্রোফাইল থেকে একই পোস্ট দেওয়া হয়, যেগুলোর আগের পোস্ট পর্যালোচনা করে দেখা যায় সেগুলো নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নিয়মিত প্রচার চালায়। বিকেল ৪টা ৪৮ মিনিটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করলে তাতে রাত আটটা পর্যন্ত প্রায় চার হাজার প্রতিক্রিয়া পড়ে। এক্সেও ‘Dr Baidyanath Ghosh’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি ছড়ানো হয়, যা রাত নয়টা পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার বার দেখা হয়েছে। ছবিটি ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং অনেকে সত্যতা জানতে চেয়ে যোগাযোগ করেন। ছবিটি যাচাইয়ের জন্য সিন্থআইডি, ওপেনএআইয়ের এআই-জেনারেটেড কনটেন্ট যাচাইয়ের টুল ও হাইভ মডারেশন ব্যবহার করা হয়েছে। সব টুলই নিশ্চিত করেছে যে ছবিটি তৈরিতে এআই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এর সূত্র খুঁজতে গিয়ে প্রায় এক মাস আগের ভারতের কেরালায় এক নববধূকে নির্যাতনের ঘটনার ছবির সঙ্গে মিল পাওয়া গেছে, যা সম্পাদনা করে এই নতুন ছবিটি তৈরি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া যুব মহিলা লীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, তাদের সংগঠনে ‘সংগঠক’ নামে কোনো পদ নেই। মিরপুর থানার ওসি মো. হাফিজুর রহমান সন্ধ্যায় জানান, তাঁর থানা এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি এবং কোনো নারী অভিযোগ নিয়ে থানায় আসেননি। এছাড়া মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানিয়েছেন, তাঁর বিভাগের অধীন কোনো থানায় এমন কোনো মামলা বা অভিযোগ জমা পড়েনি। বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত হিসেবে নাম আসা মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ বলেন, ‘এমন কোনো বিষয়ে আমি কিছুই জানি না। তাঁকে চিনিও না। এলাকায় এমন নামে কেউ আছেন, আবার তিনি যুব মহিলা লীগ করেন—এমন শুনিওনি। কেউ বলতেও পারছেন না। অনেক পুলিশ কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার লোকেরাও আমাকে ফোন দিয়েছেন।’ যুব মহিলা লীগ নেত্রীকে নির্যাতনের দাবি: এআই ব্যবহারের প্রমাণ ও নারীর খোঁজ মেলেনি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার সব অন্যায় ও গুম-খুনের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের