ইরানে ফের ফ্লাইট চালুর ঘোষণা তুরস্কের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুন, ২০২৫

ইরানে ফের ফ্লাইট চালুর ঘোষণা তুরস্কের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৫ |
ইরানে পুনরায় ফ্লাইট চালু করছে তুরস্ক। তুর্কি বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্স ঘোষণা দিয়েছে, সোমবার (৩০ জুন) থেকে পুনরায় ইরানে ফ্লাইট চালু হবে। নিরাপত্তাজনিত কারণে চলতি মাসের শুরুতে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। টার্কিশ এয়ারলাইন্সের সিইও বিলাল একসি এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, ‘আমরা সোমবার (৩০ জুন) থেকে আমাদের মাশহাদ ফ্লাইট পুনরায় চালু করছি।’ খবর বার্তা সংস্থা মেহের-এর। প্রতিবেদন অনুযায়ী, ইরানে ইসরাইলি বিমান হামলার পর গত ১৩ জুন তুরস্ক সব রুট বন্ধ করার পর এটি জাতীয় বিমান সংস্থার ইরানে প্রথম নির্ধারিত ফ্লাইট হতে যাচ্ছে। ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর, তাৎক্ষণিক নিরাপত্তা ঝুঁকি কমিয়ে পর্যায়ক্রমে বিমান চলাচলের সুযোগ করে

দেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হলো। ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির পর ইরান তার আকাশসীমার বেশিরভাগ অংশ আন্তর্জাতিক আকাশপথের জন্য পুনরায় খুলে দিয়েছে। যদিও দেশের প্রধান অংশে দেশীয় এবং বিদেশী যাত্রীবাহী বিমান চলাচল স্থগিত রয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। দেশটির সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আখভানের এক বিবৃতি অনুসারে, ইরানের আকাশসীমার পূর্ব, মধ্য এবং পশ্চিম অংশ এখন আন্তর্জাতিক আকাশপথের জন্য উন্মুক্ত। গত ১৩ জুন ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে এবং ১২ দিন ধরে তেহরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় আক্রমণ চালায়। ইসরাইলের সমর্থনে গত ২২ জুন যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা- নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানে বোমা হামলা চালায়। এদিকে ইসরাইলি হামলার পরপরই ইরানের

সামরিক বাহিনী পাল্টা জবাবে শক্তিশালী হামলা চালায়। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিজ থ্রি-এর অংশ হিসেবে ইহুদিবাদী সরকারের (ইসরাইল) বিরুদ্ধে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র অভিজান চালিয়েছে। যার ফলে ইসরাইলি শহরগুলোতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়। এরপর ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুদেশের মধ্যে ১২ দিন ধরে চলা যুদ্ধের অবসান ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হবিগঞ্জে নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Global oil prices fall nearly 2% ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮