ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনা নিয়ে গোপন মার্কিন নথি ফাঁস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ October, ২০২৪

ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনা নিয়ে গোপন মার্কিন নথি ফাঁস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ October, ২০২৪ |
ইরানে প্রতিশোধমূলক হামলার সম্ভাব্য ছক কষেছে ইসরায়েল। তবে সেই পরিকল্পনা নিয়ে অস্বস্তিতে পড়েছে যুক্তরাষ্ট্র। কেননা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কিছু গোপন নথিতে সেই হামলা পরিকল্পনার বিস্তারিত রয়েছে। আর সেই অতি গোপন নথিই ফাঁস হয়ে গেছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানপন্থি টেলিগ্রাম চ্যানেল মিডল ইস্ট স্পেকটেটরে ওই নথিগুলো ফাঁস হয়। নথিগুলোতে ১৫ ও ১৬ অক্টোবরের তারিখ দেওয়া রয়েছে। তবে শুক্রবার থেকে অনলাইনে এসব নথি ছড়িয়ে পড়তে থাকে। মার্কিন গণমাধ্যম ওই নথিগুলোর সত্যতা নিশ্চিত করেনি। আর পেন্টাগন এবং যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের অফিসও এ নিয়ে মুখ খোলেনি। তবে সিএনএন জানিয়েছে, অতি গোপনীয় তথ্য ফাঁস হওয়ার ঘটনায় তদন্তে নেমেছে মার্কিন কর্তৃপক্ষ। ইসরায়েলেও এ নিয়ে হইচই পড়ে গেছে।

মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসকে ইসরায়েলি একজন কর্মকর্তা জানিয়েছেন, নথি ফাঁসের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন তারা। যুক্তরাষ্ট্র বলছে, নথি ফাঁস হয়ে যাওয়া উদ্বেগের তবে এতে ইরানে হামলার পরিকল্পনায় কোনো প্রভাব পড়বে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত কোচের বকুনিতে এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন জাপানি পানীয় ব্যবসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি রাজধানীতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ ব্যালন ডি’অরে মেসি ও রোনালদোর ভোটে জায়গা পেলেন দুই তারকা হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা