ইরানে ইসরাইলি হামলার সমালোচনায় যেসব দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪

ইরানে ইসরাইলি হামলার সমালোচনায় যেসব দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ |
ইরানে হামলা করেছে ইসরাইল। দেশটির ইলাম, খুজেস্তান ও তেহরান প্রদেশের কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। ইসরাইল জানিয়েছে, ইরান ও এর মিত্রদের হামলার প্রতিবাদে এ হামলা চালানো হলো। ইরান বলছে, ইসরাইলের এ হামলায় দেশটির দুজন সেনার মৃত্যু হয়েছে। দেশটির গণমাধ্যম ইরনা নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইলের এ হামলার সমালোচনা করেছে সৌদি আরব, ওমান, মালয়েশিয়া, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ইয়েমেন ও কাতার। এ ছাড়াও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এ হামলার নিন্দা জানিয়েছেন। সৌদি আরব ইরানের ওপর ইসরাইলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন’ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে।

এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি ইরানের আঞ্চলিক অখণ্ডতার মারাত্মক লঙ্ঘন এবং প্রতিষ্ঠিত আন্তর্জাতিক রীতিনীতি ও আইনের বিরোধী। তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেহরানের আশপাশের তিনটি স্থানে চালানো ইসরাইলি হামলা রুখে দিয়েছে। তবে অল্প কিছু ক্ষতিও হয়েছে। এর আগে, গত ১ অক্টোবর হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস) জেনারেল আব্বাস নিলফোরোশানের হত্যার জবাবে ইসরাইলের সামরিক এবং গোয়েন্দা ঘাঁটিতে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এ হামলার পর ইরানি কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছিলেন, ইসরাইল কোনো পদক্ষেপ নিলে ইরান আরও কঠোর প্রতিক্রিয়া দেখাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নবীন-প্রবীনের মিলনমেলায় সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর মেসি না রোনালদো কে সেরা? গ্রুপ ‘বি’তে জমে উঠেছে নকআউটের লড়াই, কার সামনে কী সমীকরণ? পে স্কেল: আজকের বৈঠকে আসতে পারে বড় সিদ্ধান্ত হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল বন্ধ গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২ দেশে স্বর্ণের দামে বড় ধস ‘কথিত স্বামী’ সমালোচনার জবাব দিলেন ববি হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি