ইরানে ‘অপারেশন সিন্ধু’ শুরু করলো ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৫

ইরানে ‘অপারেশন সিন্ধু’ শুরু করলো ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৫ |
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ইরানে আটকেপড়া ভারতীয় নাগরিকদের উদ্ধারে ‘অপারেশন সিন্ধু’ নামে একটি বিশেষ কর্মসূচি শুরু করেছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ক্রমাগত পরিস্থিতির অবনতি হওয়ায় ভারত সরকার গত কয়েকদিন ধরেই ইরানে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর প্রথম পদক্ষেপ হিসেবে, ভারতীয় দূতাবাস গত মঙ্গলবার (১৭ জুন) ইরানের উত্তরাঞ্চল থেকে ১১০ জন ভারতীয় শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে এনেছে। এই শিক্ষার্থীদের সড়কপথে আর্মেনিয়ার সীমান্ত পার করিয়ে আর্মেনিয়ার রাজধানী ইয়েরাভানে পৌঁছানো হয়েছে। ইরান এবং আর্মেনিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাসগুলো পুরো উদ্ধার প্রক্রিয়াটি নিবিড়ভাবে তদারকি করেছে। দিল্লি থেকে ভারতের

পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ওই শিক্ষার্থীরা ইয়েরাভান থেকে একটি বিশেষ বিমানে দিল্লির দিকে রওনা হয়েছেন এবং বৃহস্পতিবার (১৯ জুন, ২০২৫) ভোরের দিকে তারা দিল্লিতে পৌঁছাবেন। এর আগেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর একইভাবে ভারত সরকার ইউক্রেন থেকে বহু ভারতীয় শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে এনেছিল। বর্তমান পরিস্থিতিতে ‘অপারেশন সিন্ধু’ ভারতীয় নাগরিকদের সুরক্ষায় নয়াদিল্লির সক্রিয় পদক্ষেপের একটি অংশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু অগ্রাধিকার ভিত্তিতে বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের এমবাপে-দেম্বেলের গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি