ইরানের হুমকি: কাতার ও বাহরাইন থেকে যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুন, ২০২৫

ইরানের হুমকি: কাতার ও বাহরাইন থেকে যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৫ |
মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চড়ে যাওয়ার প্রেক্ষাপটে কাতার ও বাহরাইন থেকে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল (১৮ জুন) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা। তারা জানান, ইরান যদি হামলা চালায় তাহলে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক সরঞ্জামগুলো মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। এজন্যই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে কাতারে অবস্থিত আল উদেইদ বিমানঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে কিছু যুদ্ধবিমান। যেসব বিমান শক্তিশালী সুরক্ষায় (শেল্টার) ছিল না, সেগুলো স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। এদিকে বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বন্দর থেকেও সরিয়ে নেওয়া হয়েছে কিছু যুদ্ধজাহাজ। ওই বন্দরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম বহরের সদরদপ্তর অবস্থিত। এক কর্মকর্তা বলেন,

‘বিমান বা জাহাজ সরানো অস্বাভাবিক কিছু নয়। আমরা সবসময় সেনাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিই।’ এছাড়া আজ বৃহস্পতিবার কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জানানো হয়েছে, দূতাবাসের কর্মীদের জন্য আল উদেইদ ঘাঁটিতে যাতায়াতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইসঙ্গে কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা অবলম্বনের নির্দেশনাও দেওয়া হয়েছে। উল্লেখ্য, আল উদেইদ ঘাঁটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য অঞ্চলে সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এটি কাতারের রাজধানী দোহা থেকে কিছুটা দূরের মরুভূমিতে অবস্থিত। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ এমন সময় এলো, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়েছে। গত শুক্রবার ইরানের ওপর হামলা চালায় ইসরায়েল, যার পর দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে

বিশ্বকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়ায়, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটিতে হামলা চালানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু অগ্রাধিকার ভিত্তিতে বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের এমবাপে-দেম্বেলের গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি