ইরানের হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেল নেতানিয়াহু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুন, ২০২৫

ইরানের হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেল নেতানিয়াহু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৫ |
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলের একটি শহর সিজারিয়ায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পারিবারিক বাসভবনের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ তথ্য জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস। ইসরায়েলি গণমাধ্যমের মতে, ইরানি হামলায় হাদেরার একটি বিদ্যুৎ কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলার একটু আগেই স্থান ত্যাগ করেন নেতানিয়াহু। ফিলিস্তিন ক্রনিকলের মতে, পশ্চিম তীরের বসতি, গোলান হাইটস, গ্যালিলি এবং হাইফা অঞ্চলসহ মধ্য ও উত্তর ইসরায়েলজুড়ে বিমান হামলার সাইরেন সক্রিয় করেছে ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের জন্য নির্দেশনা জারি করেছে, তাদের আশ্রয়কেন্দ্রের চলে যেতে বলা হয়েছে। কারণ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত করেছে। তবে বাধা দেওয়ার পরও দক্ষিণ গোলান হাইটসেও আগুন লাগার কথা জানিয়েছে তারা। রোববার (১৫

জুন) রাতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন মিসাইল ছোড়ে ইরান। ইসরায়েলের বন্দরনগরী হাইফা তেল আবিবে ও নেগেভ বিমানঘাঁটিতে আঘাত করেছে এসব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি জাতীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হাইফায় ইরানের মিসাইলের আঘাতে অন্তত চারজন আহত হয়েছে। তবে এখন হতাহতের সংখ্যা নিরূপণ করা হচ্ছে। ইসরায়েলি ফায়ার ও রেসকিউ সার্ভিস জানিয়েছে, একটি ভবনে সরাসরি মিসাইল আঘাত হানার খবর পেয়েছে তারা। এটি একটি আবাসিক ভবন। তাদের উদ্ধারকারীরা এখন ঘটনাস্থলে রওনা দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ “মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু