ইরানের হামলায় ইসরায়েলে ধ্বংসযজ্ঞ, আহত অর্ধশতাধিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৫

ইরানের হামলায় ইসরায়েলে ধ্বংসযজ্ঞ, আহত অর্ধশতাধিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৫ |
ইসরায়েলকে লক্ষ্য করে ‘ট্রু প্রমিজ থ্রি’ নামক প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে ইরান। পরমাণু স্থাপনা ও সেনা কমান্ডারদের হত্যার বদলা নিতে এই হামলা শুরু করেছে ইরান। শুক্রবার (১৩ জুন) মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযানে একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠছে তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহর। ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে বহু ভবন। আহত হয়েছেন অর্ধশতাধিক ইসরায়েলি নাগরিক। তাদের মধ্যে অন্তত একজনের মৃত্যু হয়েছে। আল-জাজিরা ও টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে ইসরায়েলে আরেক দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইরানের প্রথম দুই দফার হামলায় অন্তত ৪১ ইসরায়েলি আহত হন। তৃতীয় দফার হামলায় আহত হন আরও সাতজন। কয়েকটি মিসাইল সরাসরি ইসরায়েলের

বাণিজ্যিক রাজধানী তেলআবিবে আঘাত হানে। এতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখা যায় তেল আবিবে। তেল আবিবের কাছে রামাত গানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ভবন। হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই নারী ইরানের মিসাইলের আঘাতে গুরুতর আহন হন। হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। অপরদিকে যারা আহত হয়েছেন তাদের মধ্যে অন্তত দুজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। বাকিদের অবস্থা স্থিতিশীল। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ইরান প্রথম দফায় কয়েকশ ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। যার কিছু যুক্তরাষ্ট্রের সেনারা ইসরায়েলে পৌঁছানোর আগেই ভূপাতিত করেছে বলে জানিয়েছেন দেশটির একটি সূত্র। পরবর্তীতে ইরান হুঁশিয়ারি দেয় যেসব দেশ ইরানের হামলা ঠেকানোর চেষ্টা করবে— এই অঞ্চলে তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। এদিকে ইসরায়েলে

ইরানের রাতভর হামলার পর আজ শনিবার সকালে দেশটির রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা চালায় দখলদার ইসরায়েল। সেখানে অন্তত দুটি ড্রোন অথবা মিসাইল আঘাত হানে। হামলায় বিমানবন্দরটিতে বিশাল আগুনের সৃষ্টি হয়। যা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জ্বলছিল। ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের হামলার প্রায় পুরোটা সফলভাবে ঠেকিয়ে দেয়। এই হামলার পর ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। যা ঠেকাতে ব্যস্ত ইসরায়েল। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল পুরোপুরি সব মিসাইল ঠেকাতে পারবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাকিবকে দেশে এনে অবসরে যেতে বাধ্য করতে চেয়েছিলো আসিফ মাহমুদ সেনা জেনারেলদের গভীর রাতের বৈঠকই শেখ হাসিনার সরকারের ভাগ্য নির্ধারণ করে দেয় ইউনূস আমলে এলএনজি ক্রয়ে দুর্নীতি ৮৫৫ মিলিয়ন ডলার; জুন পর্যন্ত এলএনজি-সার কিনতে দরকার অতিরিক্ত ২.৬১ বিলিয়ন ডলার মুজিবনগর দিবসে কোনো কর্মসূচি রাখেনি বিএনপির সরকার;স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ৬ লক্ষ কোটি টাকা রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য: ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর চাপছে করের বোঝা আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু, দক্ষিণে ফিরছে বাস্তুচ্যুত মানুষ জাতীয় দলের অধিনায়কদের জন্য বিসিবির প্রিভিলেজ কার্ড তেলসহ অর্থনৈতিক সংকট সামাল না দিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে:সাংবাদিক মাহবুব কামাল স্বাস্থ্য খাতে ৪২ হাজার কোটি টাকার বাজেটে হরিলুট! কাঠগড়ায় ড. ইউনূস টিকা না কিনে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে আবেদন শেখ হাসিনা খাঁটি দেশপ্রেমিক, মানুষ ভুল বুঝতে পেরে তাঁকে ফেরত চাইবে’ শেখ হাসিনা ভারতের ‘মেহমান’, আওয়ামী লীগ রাজনীতির ‘বাস্তবতা’: গৌতম লাহিড়ী প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফ রহমানের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ, মিয়াপাড়ায় তোলপাড় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ‘আত্মঘাতী’: আনিস আলমগীর ‘ছাত্রদের নেপথ্যে ছিল জঙ্গিবাদীরা, শেখ হাসিনার কথাই সত্য হলো’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত কালের কণ্ঠের বৈশাখী আড্ডায় বিশিষ্টজনেরা উঠে এল ‘মব সংস্কৃতি’ ও সাংবাদিক হয়রানির কথা প্রতি মাসে গ্রেপ্তারের হুমকি পেতাম’ “তারেক রহমান এর মতন একটা লম্পট, বাটপার, হাওয়া ভবন করা, ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক কি এখন কোন দায় নেয়