ইরানের সহায়তায় প্রতিরোধের শক্তি এখনো দৃঢ়: হিজবুল্লাহ মহাসচিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ June, ২০২৫

ইরানের সহায়তায় প্রতিরোধের শক্তি এখনো দৃঢ়: হিজবুল্লাহ মহাসচিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ June, ২০২৫ |
মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেইখ নাইম কাসেম ইরানের অব্যাহত সমর্থনকে প্রতিরোধের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি ইরানের সহায়তায় উম্মাহর সংগ্রাম এবং ফিলিস্তিনি মুক্তিযুদ্ধের জোরদার হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন, যা ইমাম খোমেনির আদর্শ ও বিপ্লবী দর্শনের ধারাবাহিক প্রতিফলন। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম রোববার ইমাম খোমেনির (রহঃ) শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে বলেছেন, আমরা আজও সৎ ও ন্যায়ের বিজয়ের প্রত্যাশায় বেঁচে আছি। সোমবার (২ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ। শেখ নাঈম কাসেম বলেন, ইমাম খোমেনির চিন্তাধারা এখনো উম্মাহর মধ্যে জীবন্ত এবং তাঁর বিপ্লবী পথপ্রদর্শন মুহাম্মদীয় ইসলামের পবিত্র আলো আজও ছড়িয়ে পড়েছে। তিনি উল্লেখ করেন, ইমাম খোমেনি ছিলেন

বিশ্বাস, নৈতিকতা ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের অগ্রদূত, যিনি দখলদারি ও অত্যাচারের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলোর জন্য মাইলস্টোন স্থাপন করেছেন। তিনি আরও বলেন, ইমাম খোমেনির নেতৃত্বে ইরান শাহী শাসনের আমেরিকান আধিপত্য থেকে মুক্ত হয়ে স্বাধীন ও মর্যাদাবান ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়েছে, যা বিশ্বের সব নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে। শেখ নাঈম কাসেম ইরানের ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরে বলেন, ফিলিস্তিনের অধিকৃত ভূমি মুক্তির লক্ষ্যে ইরানি ইসলামি বিপ্লব অবিচল সমর্থন দিয়ে আসছে। আল-কুদসের মুক্তির জন্য লড়াইয়ে ইরান উম্মাহর অটুট সহায়ক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি