ইরানের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৬

ইরানের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৬ |
ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না এবং পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি বলেন, ওয়াশিংটনের নৌবাহিনীর কঠোর অবরোধের মুখে হরমুজ প্রণালী খোলা রয়েছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘ইরানের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা বা কথাবার্তা চলছে না, এমন কোনো বৈঠকও নির্ধারিত নেই।’ তিনি আরও যোগ করেন, ‘নৌবাহিনীর এই অবরোধ পুরোপুরি বহাল ও কার্যকর রয়েছে। হরমুজ প্রণালী খোলা আছে এবং স্বাভাবিকভাবে চালু রয়েছে। সব মাইন অপসারণ করা হয়েছে কিংবা ধ্বংস করা হয়েছে। ’ একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন মঙ্গলবার জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের শীর্ষদূতদের ইরানের সঙ্গে আলোচনা স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সিএনএনের পরিচিত একটি সূত্রের মতে, হোয়াইট হাউসের

কর্মকর্তারা সম্প্রতি রাজনৈতিক মিত্রদের জানিয়েছেন, তারা কৌশল পরিবর্তন করছেন– অর্থাৎ ‘যত দ্রুত সম্ভব ইরানে আঘাত হানা’ থেকে সরে এসে ধীরে ধীরে তাদের ‘দমিয়ে রাখা’র নীতিতে যাচ্ছেন। প্রতিবেদনটিতে বলা হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন ট্রাম্পের সঙ্গে দেশটির কিছু ‘ইতিবাচক আলোচনার’ পরেই তিনি তার আলোচনাকারী দলকে–যার মধ্যে রয়েছেন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স এবং দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার–তেহরানের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করার নির্দেশ দিয়েছেন। গাজা উপত্যকাসহ আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে কুশনার সোমবার ইসরায়েলে ছিলেন। বৈঠকের পর তিনি ফক্স নিউজকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তেহরান ও ওয়াশিংটন গত এপ্রিলে একটি যুদ্ধবিরতিতে

সম্মত হয়েছিল এবং পরে তাদের সামরিক সংঘাতের অবসান ঘটাতে ও একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। তবে গত মাসে সেই চুক্তি ভেঙে যায়। ট্রাম্প হঠাৎ করে বোমাবর্ষণ বন্ধ করার উদ্যোগ নেওয়ার আগে ইরান ও যুক্তরাষ্ট্র প্রায় দুই সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়েছিল। সূত্র: আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘরে ঢুকে ছাত্রদলের যুগ্ম সম্পাদককে পেটালেন ছাত্রলীগ নেতা ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের কোমোর স্বপ্নীল অভিষেক, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্নের বড় জয় ৯/১১ হামলার ২৫ বছর আজ: স্মরণ অনুষ্ঠানে যাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প আদানির একটি ইউনিট বন্ধ, দেশে বিদ্যুৎ পরিস্থিতির চরম অবনতি ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল চিফ হুইপ: সাদা কাপড় পরে সরকারি অর্থ বাঁচিয়ে তারেক রহমান ২০৫ কোটি ডলার ঋণ শোধ করেছেন বিনা অপরাধে ১৫ বছরের বন্দিজীবনের করুণ কাহিনী শোনালেন এই মুসলিম লেখক পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে মেরে মাটিচাপা ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু বাবেল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নিতে ইয়েমেনে শত শত সেনা পাঠাল ইরান ডেঙ্গু কেড়ে নিল আরও ২ প্রাণ, হাসপাতালে ভর্তি ৭৯০ বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল মেসির যে ৭ রেকর্ডে ভাগ বসাতে পারেন রাফিনিয়া যুক্তরাষ্ট্র ছেড়ে নতুন জীবন শুরু করতে চান অ্যাঞ্জেলিনা জোলি যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি