ইরানের ‘লাল রেখা’ কী ও কতটা ভয়ংকর? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ June, ২০২৫

ইরানের ‘লাল রেখা’ কী ও কতটা ভয়ংকর?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ June, ২০২৫ |
ইরানের দৃষ্টিতে রেড লাইনস বা লাল রেখা কী এবং কতটা ভয়ংকর , সে বিষয়ে আলজাজিরা কথা বলেছে অস্ট্রেলিয়ার ডিকিন ইউনিভার্সিটির ইরান বিশেষজ্ঞ শাহরাম আকবরজাদের সঙ্গে। তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। শাহরাম আকবরজাদে বলেছেন, “ইরান স্পষ্ট করে বলেছে যে, তারা আন্তর্জাতিক পরিদর্শন ব্যবস্থার অধীনে থাকতে প্রস্তুত, এমনকি কঠোর পরিদর্শনের অধীনেও; যাতে তাদের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ করা যায়। তারা স্পষ্টভাবে জানিয়েছে যে, তারা পারমাণবিক অস্ত্র নির্মাণের পথে হাঁটবে না।” এর বিনিময়ে ইরানের চাওয়া হলো নিষেধাজ্ঞা থেকে মুক্তি। আকবরজাদে বলেন, “যদি ইউরোপীয় দেশগুলো এমন কোনো সমাধান নিয়ে আসতে পারে, যা এই লাল রেখাগুলোর প্রতি শ্রদ্ধাশীল, তাহলে কূটনৈতিক সমাধানের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।” তিনি আরো বলেন, ইরানের কাছ থেকে আশা

করা যায় না যে তারা যুক্তরাষ্ট্রের দমনমূলক আচরণের সামনে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাড়াবাড়ী করে তাহলে তারা তাদের ভয়ংকর রূপ দেখাবে। “ইরানিরা যুক্তরাষ্ট্রের আচরণকে ‘বুলি’ বা দমনমূলক বলেই অভিহিত করেছে। হুমকি দিয়ে কথা বলা, ইরানের শীর্ষ নেতাকে হত্যার হুমকি; এসবই সেই দমনমূলক আচরণের পরিচয়।” আকবরজাদে বলেন, “তাদের কাছে আত্মসমর্পণ করা গ্রহণযোগ্য নয়; তারা কোনো না কোনো সমঝোতার পথ খুঁজবে, তবে এমনভাবে যাতে নিজেদের মর্যাদাও রক্ষা হয়।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ