ইরানের পাশে রাশিয়া, মধ্যস্থতা করতেও প্রস্তুত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৫

ইরানের পাশে রাশিয়া, মধ্যস্থতা করতেও প্রস্তুত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ |
ইরানের ওপর ইসরায়েলি হামলা অব্যাহত রাখার নিন্দা জানিয়ে একে অবৈধ বলে অভিহিত করেছে রাশিয়া। সেইসাথে, দেশটিতে হামলা বন্ধের দাবিও জানিয়েছে বিশ্বের অন্যতম এ পরাশক্তি। মঙ্গলবার (১৭ জুন) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলের হামলা অবিলম্বে থামানোর আহ্বান জানানো হয়। খবরটি নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স। বিবৃতিতে, ইরানের পারমাণবিক কর্মসূচিগুলোকে শান্তিপূর্ণ আখ্যা দিয়ে এতে ইসরায়েলের ধারাবাহিক হামলাকে আন্তর্জাতিক আইনে অবৈধ বলে আখ্যা দেয় মস্কো। সেইসাথে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সংঘাতের সমাধান কেবল কূটনীতির মাধ্যমেই সম্ভব বলেও উল্লেখ করা হয়। ক্রেমলিনের অভিযোগ, চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক শত্রুতার প্রতিশোধ নেয়ার চেষ্টা করছে অনেক পশ্চিমা দেশ। এসব হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি, যা

বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এর আগে, সোমবার ক্রেমলিন জানায়, রাশিয়া ইসরায়েল-ইরানের মধ্যকার সংঘাতের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেও প্রস্তুত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু অগ্রাধিকার ভিত্তিতে বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের এমবাপে-দেম্বেলের গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি