ইরানের ‘পটকা ফাঁদে’ ধরাশায়ী ইসরায়েল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৫

ইরানের ‘পটকা ফাঁদে’ ধরাশায়ী ইসরায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৫ |
ইরানের ‘পটকা ফাঁদে’ পড়েছে ইসরায়েল। এই পটকা ফাঁদ বা ডিকয় ক্ষেপণাস্ত্রের কৌশলে ধরা খেয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল হয়ে গেছে। ফলে ইরানের ক্ষেপণাস্ত্র আটকানোর ক্ষমতা কমে আসছে নেতানিয়াহুর সামরিক বাহিনীর। ক্ষেপণাস্ত্র আটকানোর ক্ষমতা কমে আর এই তথ্য প্রকাশ হয়েছে খোদ মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে। মার্কিন এক কর্মকর্তার বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইসরায়েলিদের অন্যতম শক্তিশালী অ্যারো আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফুরিয়ে আসছে। ইসরায়েলের এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনে কাজ করেছে ইরানের এক দুর্দান্ত ফাঁদ। এর ফলে আর মাত্র ১০ থেকে ১২ দিনেই ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসবে বলে খবর প্রকাশ করেছে আরেক মার্কিন সংবাদমাধ্যম ওয়াাশিংটন পোস্ট। ক্ষেপণাস্ত্র হামলার সময় ‘মিসাইল প্রতারণা’ বেশ পরিচিত। একে অনেকে পটকা ফাঁদও

বলে। এই পটকা ফাঁদে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, তাকে বলা হয় ‘ডিকয় ক্ষেপণাস্ত্র’। এটি আসল ক্ষেপণাস্ত্রের মতো দেখতে এবং আসল ক্ষেপণাস্ত্রের মতোই আচরণ করে। কিন্তু এটি মূলত শত্রুর প্রতিরক্ষাব্যবস্থা বিভ্রান্ত করার জন্য ব্যবহার করা হয়। তবে এটি আসলে ভুয়া ক্ষেপণাস্ত্রের ফাঁদ। মূলত কোথাও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সময় ক্ষেপণাস্ত্রের সঙ্গে ধাতব পটকা নিক্ষেপ করা হয়। এই ধাতব পটকা থেকে আগুন বের হতে থাকে। ফলে ইসরায়েলের আয়রন ডোমের মতো অন্যান্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থাগুলো যখন এই ধাতব পটকা শনাক্ত করে, তখন সেটা আসল ক্ষেপণাস্ত্র মনে করে। তখন সেটিকে বিধ্বস্ত করতে স্বয়ংক্রিয়ভাবে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়। এভাবে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র যখন ধাতব পটকার দিকে যেতে থাকে বা সেটা বিস্ফোরণ ঘটায়,

তখনই দ্রুতগতিতে আসল ক্ষেপণাস্ত্র আঘাত করে। ইসরায়েলের আয়রন ডোম থেকে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বের হয়ে গেলে সেই আয়রন ডোম নতুন করে লোড করতে ১০ থেকে ১১ মিনিট সময় লাগে। কিন্তু ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আয়রন ডোমে শনাক্ত হওয়ার মাত্র ৭ মিনিটের মধ্যেই তা ইসরায়েলের ভূমিতে আঘাত হানে। এ জন্য ইরান হাইপারসনিক নিক্ষেপের আগে ইসরায়েলের আয়রন ডোমকে পটকা ফাঁদে ফেলে খালি করে নেয়। পরে সফলভাবে হাইপারসনিক আঘাত করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু অগ্রাধিকার ভিত্তিতে বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের এমবাপে-দেম্বেলের গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি