ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ৩১ হাজার ভবন ধ্বংস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুলাই, ২০২৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ৩১ হাজার ভবন ধ্বংস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ |
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানি হামলায় ইসরায়েলে অন্তত ৩১ হাজার ভবন ও ৪ হাজার যানবাহন সম্পূর্ণভাবে ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের প্রতিরক্ষা-সংক্রান্ত সংবাদমাধ্যম ‘দেফা প্রেস’। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস-এর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুসারে, ‘অপারেশন ট্রু প্রমিজ’ নামের সামরিক অভিযানের আওতায় ইসলামিক রেভ্যুলুশনারি গার্ডস কর্পসের অ্যারোস্পেস ইউনিট ২২ দফায় ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরায়েলের একাধিক শহরে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয় এবং এটি দেশটির জন্য ‘অপূরণীয় ধ্বংস’ ডেকে এনেছে বলে দাবি করা হয়। এর আগে ১৩ জুন ইসরায়েল ইরানের ওপর প্রথম সামরিক হামলা চালায়। টানা ১২ দিন ইসরায়েলি বাহিনী ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা

এবং আবাসিক এলাকাকে লক্ষ্য করে বোমা বর্ষণ করে। এর জবাবে পাল্টা হামলায় নামে ইরান। এদিকে ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র—নাতাঞ্জ, ফোর্দো ও ইসফাহান—লক্ষ্য করে সামরিক আঘাত হানে। জবাবে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক স্থাপনা, আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। শেষ পর্যন্ত এই উত্তেজনার প্রেক্ষিতে ২৪ জুন একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যার মাধ্যমে উভয় পক্ষ সাময়িকভাবে সংঘর্ষ থেকে বিরত থাকে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এবং ভবিষ্যতে আরও উত্তেজনার পথ খুলে দিতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার