ইয়েমেনে প্রায় ৫ লাখ মাইন ও বিস্ফোরক অপসারণ করেছে সৌদি আরব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫

ইয়েমেনে প্রায় ৫ লাখ মাইন ও বিস্ফোরক অপসারণ করেছে সৌদি আরব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫ |
মাসাম প্রজেক্টের মাধ্যমে ২০১৮ সালে শুরুর পর থেকে এখন পর্যন্ত ইয়েমেন থেকে ৪.৮৪ লাখের বেশি মাইন ও বিস্ফোরক অপসারণ করেছে সৌদি আরব। রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ওসামা আল-গোসাইবি জানান, অপসারিত বিস্ফোরকের মধ্যে রয়েছে— - ৩,২৩,৭৯৩টি অবিস্ফোরিত গোলা, - ১,৪৬,২০৭টি ট্যাংক বিধ্বংসী মাইন, - ৮,২০০টি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), এবং - ৬,৭৪৯টি অ্যান্টি-পারসোনেল মাইন। হুথিদের পাতা বিস্ফোরকের ঝুঁকি সৌদি সহায়তা সংস্থা কেএসরিলিফ পরিচালিত এই প্রকল্প ইয়েমেনের বিভিন্ন স্থানে হুথি বিদ্রোহীদের পেতে রাখা মারাত্মক বিস্ফোরক অপসারণে কাজ করছে। গত সপ্তাহে বিশেষ অভিযানে ৫১৫টি অবিস্ফোরিত গোলা, ২৫টি ট্যাংক বিধ্বংসী

মাইন, ৫টি অ্যান্টি-পারসোনেল মাইন ও ৩টি আইইডি ধ্বংস করা হয়েছে। ইয়েমেনের বিভিন্ন এলাকায় হুথিদের পেতে রাখা বিস্ফোরক শিশু, নারী ও বৃদ্ধসহ সাধারণ নাগরিকদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। মানবিক সহায়তা পৌঁছাতে সহায়তা প্রজেক্ট মাসাম সৌদি বাদশাহ সালমানের নির্দেশে পরিচালিত বিভিন্ন উদ্যোগের একটি, যার লক্ষ্য ইয়েমেনের ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তা ও মানবিক সহায়তার রুট পরিষ্কার করা। যেখানে অপসারণ অভিযান চালানো হয়েছে: এই প্রকল্পের মাইন অপসারণ অভিযান ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে পরিচালিত হয়েছে, যার মধ্যে রয়েছে— - মারিব, আদেন, জউফ, শাবওয়া, তাইজ, হোদেইদা, লাহিজ, সানা, আল-বায়দা, আল-ধালেহ ও সাদা। স্থানীয়দের প্রশিক্ষণ ও সহায়তা প্রকল্পের আওতায় স্থানীয় মাইন অপসারণ

প্রকৌশলীদের প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রপাতির সরবরাহ করা হয়। পাশাপাশি, বিস্ফোরণে আহত ইয়েমেনিদের পুনর্বাসন ও সহায়তা প্রদান করা হয়। বাস্তুচ্যুত ৫০ লাখের বেশি মানুষ ইয়েমেনে সংঘাত শুরুর পর থেকে প্রায় ৫০ লাখ মানুষ গৃহহীন হয়েছে, যাদের অনেকেই ভূমি মাইন ও বিস্ফোরকের কারণে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। মাসাম প্রকল্পের দল গ্রাম, সড়ক ও স্কুল পরিষ্কার করার কাজ করছে, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে এবং মানবিক সহায়তা পৌঁছানো সহজ হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী