ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০
বৈঠকে বসছেন মোদি-পুতিন, আলোচনায় থাকছে যেসব বিষয়
ফিলিস্তিনি জমি যুক্ত করে পুরনো ‘স্টেট ল্যান্ড’ ঘোষণা ইসরাইলের
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান
ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যার্থ ট্রাম্পের বিশেষ দূত উইটকফঃ রাজধানীতে হমলা বন্ধে সম্মতি; চূড়ান্ত সমাধান এখনো অধরা
যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন
ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ
কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইসলামাবাদে অবস্থিত শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি শহীদ ওয়াহিদের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় প্রদান করেন। সংবিধানের অনুচ্ছেদ ৯ অনুযায়ী মানুষের জীবন ও চিকিৎসাসেবার মৌলিক অধিকার নিশ্চিত করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী শিফা হাসপাতালে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হবে। এই বোর্ডে একজন হৃদরোগ বিশেষজ্ঞ, সাধারণ চিকিৎসা বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ড. ফয়সাল সুলতান এবং তার বোন ড. উজমা খান যুক্ত থাকবেন। এই পরীক্ষার যাবতীয় খরচ তার পরিবার বহন করবে।
তবে রায়ের সঙ্গে বেশ কিছু কড়া শর্ত দেওয়া
হয়েছে। হাসপাতালের মেডিকেল রিপোর্ট কোনোভাবেই সংবাদমাধ্যম বা জনসমক্ষে প্রকাশ করা যাবে না কিংবা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। নিয়ম ভঙ্গ করলে এই সুবিধা বাতিল করা হবে। এছাড়া হাসপাতালের আশপাশে কোনো ধরনের রাজনৈতিক জমায়েত বা বিক্ষোভ করা নিষিদ্ধ করা হয়েছে। রায়ে আরও বলা হয়েছে, ইমরান খান এখন থেকে প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারবেন এবং তার ছেলেদের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন। আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে কারা কর্তৃপক্ষ আদালতে দাবি করেছিল যে কারাগারে তাকে পর্যাপ্ত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে বিভিন্ন মেডিকেল রিপোর্টে তার মানসিক চাপ, রক্তচাপের সমস্যা এবং চোখের চিকিৎসার
বিষয়টিও তুলে ধরা হয়েছিল। সূত্র: দ্য ডন।