ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মে, ২০২৫

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৫ |
পুরনো গোলাবারুদ ধ্বংসের সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে সোমবারের এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজন সেনা কর্মকর্তাও রয়েছেন। মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রতিরক্ষা বাহিনী (টিএনআই) নিশ্চিত করে বলেছে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জাভা প্রদেশের গারুত জেলার সাগারা গ্রামে বিস্ফোরণটি ঘটে। এ সময় সেনাবাহিনী পুরনো ও অকার্যকর গোলাবারুদ ধ্বংস করছিল। টিএনআই-এর তথ্য অফিসের প্রধান মেজর জেনারেল ক্রিস্টোমেই সিয়ানতুরি জানান, ময়নাতদন্ত ও অন্যান্য প্রস্তুতির জন্য লাশগুলো উদ্ধার করে পামেউংপেউক আঞ্চলিক হাসপাতাল নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ‘ঘটনাস্থল সুরক্ষিত করা এবং দ্বিতীয় কোনো বিস্ফোরণের আশঙ্কা দূর করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্ফোরণের কারণ বিস্তারিতভাবে তদন্ত করে জানানো হবে’। ইন্দোনেশীয়

প্রতিরক্ষা বাহিনী জানায়, বিস্ফোরণে নিহত চারজন সেনা হলেন: • কর্নেল অ্যান্টোনিয়াস হারমাওয়ান; • মেজর আন্দা রোহান্দা; • সেকেন্ড করপোরাল ইরি দ্বি প্রিয়ামবোডো; ও • ফার্স্ট প্রাইভেট আফ্রিও সেতিয়াওয়ান। নিহতদের মধ্যে অন্য ৯ জন ছিলেন স্থানীয় বেসামরিক নাগরিক। তাদের মধ্যে- পাঁচ জনের নাম জানা গেছে। তারা হলেন- আগুস বিন কাসমিন, পিয়ান বিন ওবুর, ইইউস ইবিং বিন ইনোন, আনোয়ার বিন ইনোন, ইইউস রিজাল বিন সাইফুল্লাহ। বাকি চার জনের পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। প্রতিরক্ষা বাহিনী জানায়, ঘটনাস্থলটি গারুত জেলার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার আওতাভুক্ত এলাকা। এখানেই মূলত নিয়মিত পুরনো গোলাবারুদ ধ্বংস করা হয়। এদিনই গোলাবারুদগুলো ইন্দোনেশীয় সেনাবাহিনীর পুসপালাদের গোলাবারুদ ডিপো নং ৩ থেকে আনা হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ