ইউনূস সরকারের নিষ্ক্রিয়তা: পানির নিচে আড়াই হাজার হেক্টর জমি, দুশ্চিন্তায় কৃষক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫
     ৩:১৮ অপরাহ্ণ

আরও খবর

সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ

জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা?

গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা

গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন

পুলিশে শিগগিরই বিশাল নিয়োগ: ১০ হাজার কনস্টেবল, শূন্যপদে ১৮০ সার্জেন্ট

অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী

২১শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন ও স্বাধীনতার নেতৃত্বদানকারী দলকে বাধা এবং রাজাকারের নামে স্লোগান ইতিহাসকে বদলে দেবার চক্রান্ত!

ইউনূস সরকারের নিষ্ক্রিয়তা: পানির নিচে আড়াই হাজার হেক্টর জমি, দুশ্চিন্তায় কৃষক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ | ৩:১৮ 66 ভিউ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে সরকারের নিষ্ক্রিয়তা আড়াই হাজার হেক্টর জমি দীর্ঘদিন ধরে পানির নিচে থাকায় বোরো মৌসুমের বীজতলা তৈরি করতে পারছেন না স্থানীয় কৃষকেরা। পানি নিষ্কাশনের উদ্যোগ না নেওয়ায় কলমা, আদমপুর ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের হাজারো কৃষক এখন চরম অনিশ্চয়তার মধ্যে আছেন। বছরের এই সময়ে যেখানে কৃষকদের বীজতলা তৈরিতে ব্যস্ত থাকার কথা, সেখানে এবার হাওরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। স্থানীয়রা অভিযোগ করেছেন, অষ্টগ্রামের বাদাঘাট থেকে চার কিলোমিটার এলাকাজুড়ে পলি জমে বৈঠাখালি নদীর পথ ভরাট হয়ে গেছে। এর ফলে সাতটি মৌজার প্রায় ২ হাজার ৫০০ হেক্টর জমিতে পানি আটকে থেকে চাষাবাদ ব্যাহত হচ্ছে। কলমা গ্রামের কৃষক বরীন্দ্র দাস বলেন, “নদীটা যদি খনন না করা হয়,

তাহলে না খেয়ে থাকতে হবে। আমাদের সবই কৃষিনির্ভর।” একই এলাকার কৃষক দীপংকর দাস বলেন, “অন্যান্য বছর এই সময়ে জমি শুকনা থাকে। এবার কোথাও হাটু, কোথাও কোমর পানি। ঋণ করে বর্গা জমি নিয়েছি, কিন্তু কিছুই করতে পারছি না।” আরেক কৃষক নিখিল দাস বলেন, “এই সময় হাওরে কাজ থাকে। কিন্তু পানি না নামায় কাজ না পেয়ে বাড়িতে ফিরে থাকতে হচ্ছে।” আদমপুর গ্রামের কৃষক হাবিবুর রহমানের অভিযোগ, “পানি না নামলে বীজতলা বানানো সম্ভব না। চাষও করা যাবে না। ইকুরদিয়া নদী খনন না করলে পরিস্থিতি আরও খারাপ হবে।” একই এলাকার কৃষক আলী আক্কাছ বলেন, “জলাবদ্ধতায় পাঁচ হাজার একরের বেশি জমি ডুবে আছে। অনেকেই চাষাবাদ বাদ দিতে বাধ্য হচ্ছেন।

এতে হাওরের বড় ক্ষতি হবে।” অষ্টগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার বলেন, “পলি পড়ে বৈঠাখালি নদীর মুখ ভরাট হওয়ায় জলাবদ্ধতা দীর্ঘায়িত হয়েছে। এতে আড়াই হাজার হেক্টর জমির বোরো আবাদ হুমকির মুখে।” তিনি জানান, এ জমিগুলো থেকে ৩০ থেকে ৩৬ হাজার মেট্রিকটন ধান উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে কৃষকের ব্যাপক ক্ষতি হবে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, “বিষয়টি নজরে এসেছে। দ্রুত পানি নিষ্কাশন ও চাষাবাদের উপযোগী পরিবেশ তৈরিতে ব্যবস্থা নেওয়া হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র! ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা? টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন পুলিশে শিগগিরই বিশাল নিয়োগ: ১০ হাজার কনস্টেবল, শূন্যপদে ১৮০ সার্জেন্ট ছাত্রলীগ কর্মীর বাড়িতে গিয়ে হুমকি: জনতার রোষে পড়া শিবির নেতাকে পুলিশের উদ্ধার জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জাগাল ভারত কুষ্টিয়ায় এখন আমিই ওপরওয়ালা : আমির হামজা অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী ২১শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন ও স্বাধীনতার নেতৃত্বদানকারী দলকে বাধা এবং রাজাকারের নামে স্লোগান ইতিহাসকে বদলে দেবার চক্রান্ত! একুশ মানে দৃঢ় সংকল্প। একুশ মানে অন্যায়ের কাছে মাথা নত না করা ৪৫ হাজার কোটির গর্ত খুঁড়ে গেছে ইউনুস, ভরাট করবে কে? চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ