ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদের আস্ফালন, রক্তাক্ত মানিকগঞ্জ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫

ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদের আস্ফালন, রক্তাক্ত মানিকগঞ্জ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫ |
মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের ভক্ত-অনুরাগীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হন। ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতা’ ব্যানারে থাকা একদল ব্যক্তি এবং আবুল সরকারের ভক্ত-অনুরাগীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে এ ঘটনা ঘটে। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে জেলা শহরের দক্ষিণ সেওতা এলাকায় ঘটনাটি ঘটে। সূত্র বলছে, বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এ ধরনের হামলার ঘটনা বেড়ে গেছে। অধ্যাপক ইউনূস সরকারের আমলে গত বছরের ২৫ নভেম্বর যশোরে বাউলশিল্পীদের দুই দিনব্যাপী সাধুসংঘের বাউলগানের আসর ভন্ডুল করা হয়। চলতি বছরের জানুয়ারিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় বাউলগানের আসর বন্ধ করে সেখান থেকে বাদ্যযন্ত্র জব্দ

করে পুলিশ। পরের মাসেই মানিকগঞ্জের সিঙ্গাইরে প্রয়াত বাউলশিল্পী রশিদ সরকারের ‘সাধুর মেলা’ স্থানীয় লোকজনের বাধায় পণ্ড করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন ইউনূস প্রশাসনের সময়ে দেশে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতা প্রকাশ পেয়েছে। গত বছর ৫ আগস্টের মাত্র দুদিন পর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে সংঘবদ্ধভাবে ২০৯ জন বন্দির পালিয়ে যাওয়া এবং তার আগে নরসিংদীতে জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার ঘটনা গোটা নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় ধরনের প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে দেশে ৩০০-এর বেশি জঙ্গি জামিনে মুক্ত, যা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মের নামে অপপ্রচার, জঙ্গি সংগঠনের পুনরুত্থান এবং প্রশাসনের নীরবতা

গোটা জাতির জন্য উদ্বেগজনক। বিশেষজ্ঞরা বলছেন, জঙ্গিবাদ ও ধর্মীয় উগ্রতা কেবল সশস্ত্র সংঘাত নয়; এটি প্রজন্মের মানসিকতাকেও প্রভাবিত করে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার যখন দেশের অভ্যন্তরে এসব কার্যকলাপ উপেক্ষা করে কিংবা সরাসরি মদদ দেয়, তখন এর আন্তর্জাতিক প্রতিক্রিয়া হওয়াটাই স্বাভাবিক। এমন প্রেক্ষাপটে সারাদেশে মাজারে ধারাবাহিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগকে অনেকেই রাষ্ট্রীয় মদদে জঙ্গিবাদের পুনর্বাসনের ইঙ্গিত হিসেবে দেখছেন। এই প্রবণতা কেবল সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি নয়—এটি দেশের সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তর্জাতিক অবস্থানের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক