ইউক্রেনে ৬৫০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪
     ১০:১৪ পূর্বাহ্ণ

ইউক্রেনে ৬৫০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:১৪ 340 ভিউ
ইউক্রেনে ৬৫০টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ব্রিটিশ সরকার। রাশিয়ার ড্রোন ও বোমা হামলা ঠেকাতে এসব অস্ত্র পাঠানো হচ্ছে বলে জানা যায়। যার মূল্য ২১৩ দশমিক ১৩ মিলিয়ন ডলার। শুক্রবার ব্রিটেন সরকার এ তথ্য জানিয়েছে বলে খবর রয়টার্সের খবরে জানা যায়। জার্মানিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ৫০ দেশের একটি অ্যাড-হক জোটের বৈঠকে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দেন। ২০২২ সালে ইউক্রেনে হামলা চালানোর পর গত সপ্তাহে ব্যাপকভাবে বিমান হামলা চালিয়েছে মস্কো। এ অবস্থায় রুশ হামলা ঠেকাতে পশ্চিমা বিশ্বের কাছে আরও আকাশ প্রতিরক্ষা দাবি করেছে ইউক্রেন। জন হেইলি বলেন, ব্রিটেনের নতুন সরকার ইউক্রেনে দ্রুত সময়ের মধ্যে সামরিক সহায়তা পাঠাতে

প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য চলতি বছরের শেষের দিকে যুক্তরাজ্য ইউক্রেনে ক্ষেপণাস্ত্রের প্রথম চালান পাঠাবে। আমাদের নতুন প্রতিশ্রুতি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে সহায়তা করবে। তিনি আরও বলেন, ইউক্রেনে যে ক্ষেপণাস্ত্র পাঠান হবে তার প্রস্তুতকারক হলো থালেস। এসব ক্ষেপণাস্ত্র ৬ কিলোমিটারের অধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং স্থাল, সাগর এবং আকাশ থেকে এটি নিক্ষেপ করা যাবে বলে তিনি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা সৌদি আরামকোর যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন ভারতীয় ক্রিকেটার ‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধর, মায়ের এজাহার ২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের প্রতিরক্ষার প্রশ্নে ট্রাম্পে আটকে গেছে ইউরোপ ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় না ফেরার দেশে আরও এক মার্কিন সেনা যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিট বিধিমালা সংস্কার হচ্ছে মেয়র মামদানির বাড়ির সামনে কট্টরপন্থীদের বিক্ষোভ, বিস্ফোরক নিক্ষেপ লেবাননের মানচিত্র নতুনভাবে আঁকার চেষ্টা করছে ইসরায়েল ‘এক লিটার তেলও’ রপ্তানি করতে দেবে না ইরান অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’ চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না!