ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান
হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!
মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে
হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা
ইউক্রেনে রাতভর হামলায় নিহত ১৪
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোবরোপিলিয়া ও খারকিভ অঞ্চলে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। তাদের দোবরোপিলিয়াতেই পাঁচ ৭ শিশুসহ ১১ জন নিহত হন; আহত হন ৩০ জন।
শুক্রবার রাতভর রুশ বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, একাধিক রকেট ও ড্রোন হামলায় শহরটির আটটি বহুতল ভবনেরও ক্ষতি হয়েছে।
শনিবার টেলিগ্রামে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগুন নেভানোর সময় আগ্রাসনকারীরা ফের হামলা চালালে দমকলের ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।
মন্ত্রণালয়ের দেওয়া ছবিতে আংশিক ক্ষতিগ্রস্ত ভবনে আগুন জ্বলতে এবং জঞ্জাল সরাতে উদ্ধারকর্মীদের কাজ করতে দেখা গেছে। মন্ত্রণালয় বলছে, এসব হামলা দেখাচ্ছে রাশিয়ার লক্ষ্য বদলায়নি। সূত্র: রয়টার্স



