ইউক্রেনে ‘নজিরবিহীন’ রুশ হামলা, যা বলল ক্রেমলিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৫

ইউক্রেনে ‘নজিরবিহীন’ রুশ হামলা, যা বলল ক্রেমলিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৫ |
রাশিয়ার সামরিক বাহিনী সম্প্রতি রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে যে নজিরবিহীন হামলা চালিয়েছে, তা নিয়ে কথা বলেছে মস্কো। এ হামলা ইউক্রেনীয় বাহিনীর রাশিয়ার বেসামরিক অবকাঠামো ও সামাজিক স্থাপনায় হামলার পাল্টা জবাব বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। সোমবার এক সংবাদ সম্মেলনে পেসকভ বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, ইউক্রেনীয়রা আমাদের সামাজিক অবকাঠামো ও বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আমাদের হামলাগুলো প্রতিশোধমূলক এবং তা কেবল ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকেই লক্ষবস্তু করছে’। এর আগে রোববার ইউক্রেনের ভূখণ্ডে সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের পক্ষ থেকে এই হামলাকে নজিরবিহীন বলে উল্লেখ করা হয়েছে। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একে ইউক্রেনের ড্রোন হামলার প্রতিক্রিয়া বলে দাবি করছে।

তাদের মতে, এসব হামলার লক্ষ্য ছিল ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুতকারক কারখানা, ইলেকট্রনিক গোয়েন্দা কেন্দ্র এবং স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র। আর নির্ধারিত এসব লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে বলেই দাবি করেছে মন্ত্রণালয়টি। পেসকভের অভিযোগ, পশ্চিমা বিশ্ব ইউক্রেনের হামলাগুলোকে উপেক্ষা করে আসছে এবং রাশিয়ার প্রতিক্রিয়ামূলক হামলার নিন্দা করে যাচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রুশ হামলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা বিবেচনার কথা জানিয়েছেন। সূত্র: তাস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক