ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫

ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ |
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত একদিনের ‘ইস্টার যুদ্ধবিরতি’ শেষ হতেই ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে এখন পর্যন্ত ৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর আগে সোমবার ভোরে বিমান হামলার সাইরেনে জেগে ওঠে কিয়েভ ও পূর্ব ইউক্রেনের বেশ কিছু শহর। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়া এদিন ৯৬টি ড্রোন ও ৩টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালিয়েছে। এর মধ্যে ৪২টি ড্রোন গুলি করে ধ্বংস করা হয়েছে এবং ৪৭টি ড্রোনকে ইলেকট্রনিক যুদ্ধ পদ্ধতিতে বিভ্রান্ত করা হয়েছে। এসব হামলায় খারকিভে তিন জনের প্রাণহানি এবং দিনিপ্রোপেত্রোভস্ক ও চেরকাসি অঞ্চলে বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। যুদ্ধবিরতির লঙ্ঘন: দুই পক্ষের পাল্টাপাল্টি

অভিযোগ এর আগে রোববার ফ্রন্টলাইনে রাত ১২টা পর্যন্ত সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেন দাবি করে বলেছে, রাশিয়া কেবল ওই দিনেই প্রায় ৩,০০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। বিশেষ করে পোকরভস্ক অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করেছে। রাশিয়াও পাল্টা অভিযোগ করে বলেছে, ইউক্রেন ৯০০-এর বেশি ড্রোন হামলা চালিয়েছে এবং ৪৪৪ বার গুলি ছুঁড়েছে। সেই সঙ্গে এসব হামলায় রুশ বেসামরিক নাগরিকদের হতাহতের কথাও বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ও ট্রাম্পের মন্তব্য এদিকে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, তারা যুদ্ধবিরতির বর্ধিতকরণকে স্বাগত জানাতো। এ বিষয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেন ‘সমান প্রতিক্রিয়ায়’ বিশ্বাসী। তার ভাষায়, ‘যুদ্ধবিরতির জবাবে আমরাও যুদ্ধবিরতি দেবো, আর হামলার জবাবে আত্মরক্ষা করব’। টগনড ডোনাল্ড ট্রাম্প

এখনো সম্ভাব্য শান্তিচুক্তির আশা করছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আশা করি, দুই পক্ষ এই সপ্তাহেই একটা চুক্তিতে পৌঁছাবে’। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘যদি দ্রুত অগ্রগতি না হয়, যুক্তরাষ্ট্র শান্তি প্রচেষ্টা থেকে সরে যাবে’। মূলত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি যেন কেবল রাজনৈতিক বার্তা আদান-প্রদানের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। বাস্তবে এই যুদ্ধ থেমে নেই। বরং উভয় পক্ষই মাঠে ও কূটনীতিতে চাপ বাড়াচ্ছে। এ অবস্থায় ট্রাম্প এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মন্তব্যগুলো থেকে বোঝা যাচ্ছে—যুক্তরাষ্ট্রের সহনশীলতা ফুরিয়ে আসছে এবং শান্তি না এলে ভূরাজনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত হতে পারে। সূত্র: রয়টার্স ও দ্য গার্ডিয়ান

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা