ইউক্রেনকে কেন ‘সন্ত্রাসী’ ও ‘নাৎসি’ বললেন মাদুরো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুন, ২০২৫

ইউক্রেনকে কেন ‘সন্ত্রাসী’ ও ‘নাৎসি’ বললেন মাদুরো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ |
রাশিয়ার অভ্যন্তরে বড় ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। একই সঙ্গে তিনি ইউক্রেনকে ‘সন্ত্রাসী’ ও ‘নাৎসি’ আখ্যা দিয়েছেন। সোমবার কারাকাস থেকে এ খবর জানিয়েছে এএফপি। গত শনিবার রাশিয়ার পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে বিস্ফোরণে সাতজন নিহত এবং বহু মানুষ আহত হয়। পরে এ ঘটনায় জন্য কিয়েভকে দায়ী করে মস্কো। এরপর রোববার ভোরে পার্শ্ববর্তী কুরস্ক অঞ্চলে আরেকটি রেল সেতুতে বিস্ফোরণ ঘটে। এতে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয় এবং চালক আহত হন। এসব ঘটনার নিন্দা জানিয়েই মূলত ইউক্রেনকে ‘নাৎসি’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন মাদুরো। ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরেই রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। হুগো শ্যাভেজের সময় থেকে শুরু হওয়া সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে

জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতার মধ্য দিয়ে। বর্তমানে মাদুরোর আমলেও তা অব্যাহত রয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়া শান্তি চায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাই চান। রুশ সেনাবাহিনী নাৎসিদের বিরুদ্ধে যতই এগিয়ে যাচ্ছে, ইউক্রেন ততই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।’ মাদুরো আরও বলেন, তারা ‘নাৎসি’ ও ‘সন্ত্রাসী’। কারণ তারা সেতু উড়িয়ে দেয়, রেললাইন ধ্বংস করে, বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালায়। এদিকে কিয়েভ মঙ্গলবার জানায়, তারা ক্রিমিয়ার একটি সেতুতে হামলা চালিয়েছে। সেতুটি রাশিয়ার দখল করা উপদ্বীপটিকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করেছে। এছাড়া ড্রোনের মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরে কয়েকটি দূরপাল্লার হামলার কথাও স্বীকার করেছে জেলোনস্কি প্রশাসন। একইদিনে ইউক্রেনের সুমি শহরে রুশ রকেট হামলায় ৪ জন নিহত এবং অন্তত ২০ জন আহত

হয় বলে অভিযোগ করেছে কিয়েভ। মাদুরো বলেন, ‘আমি ভেনেজুয়েলা পক্ষ থেকে রুশ জনগণের শান্তিতে বসবাসের অধিকারকে লক্ষ্য করে চালানো নাৎসি ও সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানাই।’ তবে ইউক্রেনের সুমি শহরের রুশ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। উল্লেখ্য, গত মে মাসেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে রাশিয়া সফর করেন মাদুরো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি টানা তৃতীয়বার স্পেন-ফ্রান্স মহারণ- কে এগিয়ে? শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের স্বপ্ন গুঁড়িয়ে সেমিফাইনালে স্পেন যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার