আসিয়ান ইন্টার-পার্লামেন্টারি অ্যাসেম্বলির কূটনীতির ওপর বিশেষ জোর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মে, ২০২৫

আসিয়ান ইন্টার-পার্লামেন্টারি অ্যাসেম্বলির কূটনীতির ওপর বিশেষ জোর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ |
আঞ্চলিক ও বৈশ্বিক অস্থিরতা মোকাবেলায় আসিয়ান-আইপা নেতাদের ১৪তম সংলাপে বিশেষ গুরুত্ব পেয়েছে মিয়ানমার, গাজা ও ইউক্রেন পরিস্থিতি। এ ভূরাজনৈতিক সংকটগুলোর সমাধানে শান্তিপূর্ণ সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের ওপর জোর দিয়ে আসিয়ান ইন্টার-পার্লামেন্টারি অ্যাসেম্বলি (আইপা) তাদের অবস্থান স্পষ্ট করেছে। সংলাপে আইপা প্রেসিডেন্ট তান শ্রী দাতো (ড.) জোহারি বিন আবদুল তার বক্তব্যে বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করতে হলে কেবল রাষ্ট্র প্রধানদের নয়, সংসদগুলোরও দায়িত্ব রয়েছে। আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও ন্যায়বিচারের ভিত্তিতে আমরা একসঙ্গে কাজ করব। তিনি মিয়ানমারে সামরিক দমন-পীড়ন, গাজায় মানবিক বিপর্যয় এবং ইউক্রেনে চলমান যুদ্ধের নিন্দা জানিয়ে বলেন, এ সংকটগুলোর দীর্ঘমেয়াদি সমাধান চাই। তার জন্য চাই টেকসই, অন্তর্ভুক্তিমূলক কূটনীতি। প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের সভাপতিত্বে

অনুষ্ঠিত এই সংলাপে আসিয়ান নেতারা ‘আসিয়ান আউটলুক অন দ্য ইন্দো-প্যাসিফিক’-এর আলোকে শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন। আইপা প্রতিনিধিরা মনে করেন, সংকটগুলোর প্রভাব কেবল নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ নয়-এগুলো গোটা বিশ্বব্যবস্থাকে নাড়িয়ে দিচ্ছে। তাই এ সংকট নিরসনে আসিয়ানের ভূমিকা শুধু নৈতিক নয়, রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। পরিশেষে সব সদস্য রাষ্ট্র ও সংসদকে কূটনৈতিক তৎপরতা ও সংসদীয় কণ্ঠকে আরও সক্রিয় করার আহ্বান জানানো হয়, যাতে ভবিষ্যতের আসিয়ান হয় শান্তিপূর্ণ, স্থিতিশীল ও মানুষের মর্যাদা রক্ষাকারী একটি গ্লোবাল শক্তি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক