‘আলোচনা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুন, ২০২৫

‘আলোচনা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৫ |
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, পারমাণবিক বিষয়ক আলোচনা চালিয়ে যেতে হলে যুক্তরাষ্ট্রকে প্রথমে ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানাতে হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘যতক্ষণ পর্যন্ত ওয়াশিংটন ইসরায়েলের বর্বর হামলার বিরোধিতা না করে, ততক্ষণ পর্যন্ত আলোচনার পরিবেশ তৈরি হবে না।’ ইরান জানায়, গতকাল যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্বনির্ধারিত একটি বৈঠক থাকার কথা থাকলেও, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে তারা সেটি বাতিল করেছে। তেহরানের মতে, এই মুহূর্তে আলোচনা চালিয়ে যাওয়া ‘অর্থহীন’, কারণ তারা মনে করে—ইসরায়েলের সাম্প্রতিক হামলার পেছনে মার্কিন সমর্থনও রয়েছে। ইসমাইল বাঘাই বলেন, ‘ইরান সবসময় জোর দিয়ে বলেছে, আমাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ। কিন্তু ইসরায়েল বারবার এটিকে অস্বীকার করে আসছে এবং উদ্দেশ্যমূলকভাবে আমাদের লক্ষ্যবস্তুতে

পরিণত করছে।’ তিনি আরো বলেন, ‘যদি ইরানের পার্লামেন্ট পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়, তাহলে সেটি অবশ্যই কার্যকর হবে। ইসরায়েল ও তার মিত্রদের আগ্রাসী অবস্থানের মুখে আমরা নীরব থাকব না। ’ বিশ্লেষকরা বলছেন, ইরান-ইসরায়েল উত্তেজনার এই পর্যায়ে পৌঁছানোর ফলে কূটনৈতিক সমাধানের পথ ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে। যুক্তরাষ্ট্র এখন দ্বিধায়—একদিকে ইসরায়েলের প্রতি সমর্থন বজায় রাখা, অন্যদিকে মধ্যপ্রাচ্যকে আরো অস্থিরতার দিকে ঠেলে না দেওয়া। সূত্র : বিবিসি বাংলা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ “মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু