আলোচনার মধ্যেই হামলা রাশিয়া-ইউক্রেনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫
     ১০:০০ পূর্বাহ্ণ

আলোচনার মধ্যেই হামলা রাশিয়া-ইউক্রেনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫ | ১০:০০ 48 ভিউ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে একদিকে জোরদার আলোচনা চলছে, অন্যদিকে দেশ দুটি পাল্টাপাল্টি হামলা বাড়াচ্ছে। সোমবার রাতভর হামলা চালিয়েছে তারা। এতে কিয়েভে ছয় ও রাশিয়ার রোস্তভে তিনজন প্রাণ হারিয়েছে। রুশ হামলার ভয়ে কিয়েভের বাসিন্দারা আশ্রয় নিয়েছেন শহরের মেট্রো স্টেশনে। এ হামলা এমন সময়ে হলো, যখন যুক্তরাষ্ট্র এ যুদ্ধ থামাতে জোর তৎপরতা চালাচ্ছে। মস্কোর সঙ্গে ২৮ দফা শান্তি পরিকল্পনা তৈরির পর তা নিয়ে রোববার জেনেভায় ইউক্রেনের সঙ্গে দেশটির ইউরোপীয় মিত্র ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বৈঠক হয়। সেখান থেকে আসা সংশোধিত ১৯ দফার শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওইদিন রাতেই আবুধাবিতে রুশ কর্মকর্তাদের নিয়ে বসেন মার্কিন কর্মকর্তারা। সোমবারও ওই বৈঠক অব্যাহত

থাকে। এমন প্রেক্ষাপটে সর্বশেষ পাল্টাপাল্টি এ হামলা হলো। খবর রয়টার্স ও সিএনএনের। সোমবার রাতে ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায় রাশিয়া। রাতভর ড্রোন ও বিমান হামলায় মধ্যরাতে বিকট শব্দে কেঁপে ওঠে কিয়েভ। বেশ কয়েকটি ড্রোন আঘাত হানে আবাসিক অঞ্চলে। এতে হতাহত হয়েছে বেশ কয়েকজন। যদিও শহর কর্তৃপক্ষের দাবি, কিয়েভের চারপাশে তাদের বিমান প্রতিরক্ষা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সব ইউনিট সক্রিয় ছিল। তবে সেই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে রুশ হামলা চালায়। হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। ধ্বংসস্তূপ সরাতে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। বিধ্বস্ত ভবনের নিচে আরও মরদেহ পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে শহরের বেশ কিছু জায়গায় ভেঙে

পড়েছে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা। রাতভর রাশিয়ার আক্রমণের পর আতঙ্কে কিয়েভের বাসিন্দারা আশ্রয় নিয়েছেন শহরের মেট্রো স্টেশনে। আন্ডারগ্রাউন্ডে অবস্থিত এসব মেট্রো স্টেশনে তাঁবু টানিয়ে রাত কাটে শিশু, নারীসহ বহু মানুষের। অনেকে চেয়ারে বসে রাত পার করেছেন। হামলা চালিয়েছে কিয়েভও। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা রাতভর ২৫০-এর বেশি ড্রোন হামলা আটকে দিয়েছে। এদিকে, যুদ্ধ অবসানে ট্রাম্পের প্রস্তাবিত ২৮ দফার শান্তি পরিকল্পনায় সংশোধন করে ১৯ দফার একটি পরিকল্পনা দিয়েছে ইউরোপীয় মিত্ররা। তাদের অভিযোগ, আগের প্রস্তাবটিতে শুধু রাশিয়ার স্বার্থ বিবেচনা করা হয়েছিল, যা ইউক্রেনের জন্য আত্মসমর্পণের শামিল। সংশোধিত প্রস্তাবকে স্বাগত জানিয়ে জেলেনস্কি বলেন, যুদ্ধ বন্ধে এখন পদক্ষেপগুলো বাস্তবসম্মত হয়েছে। জেলেনস্কি বলেন, সংশোধিত এ প্রস্তাব নিয়ে আবুধাবিতে

রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা। মঙ্গলবার দ্বিতীয় দফার বৈঠক হচ্ছে। তবে রুশ প্রতিনিধিদলে কারা অংশ নিয়েছে, তা স্পষ্ট নয়। মার্কিন সামরিক বাহিনীর সচিব ড্যান ড্রিসকল জানান, এ বৈঠকের উদ্দেশ্য ভবিষ্যতে উচ্চস্তরের আলোচনার ভিত্তি তৈরি করা। এদিকে, শান্তি প্রস্তাবের সংবেদনশীল বিষয় নিয়ে চলতি সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছিলেন জেলেনস্কি। তবে এ ধরনের বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট বলেন, ‘দুপক্ষের মধ্যে চলমান শান্তি আলোচনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে মস্কোর বাসিন্দাদের মধ্যে। অনেকে আশার আলো না দেখলেও, কেউ কেউ বলছেন ট্রাম্পের প্রস্তাব আশাব্যঞ্জক।’ যত দিন গড়াচ্ছে ততই ইউক্রেনে বিভিন্ন অঞ্চল দখল করে

অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। এক দিনে জাপোরিঝিয়া অঞ্চলের জাতিশশিয়া বসতির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। এ ছাড়া বিভিন্ন ফ্রন্টে ইউক্রেনীয় ট্যাংক, সাঁজোয়া যান, কামান এবং একাধিক রকেট লঞ্চার সিস্টেম এবং তিন শতাধিক ড্রোন ধ্বংস করেছে রাশিয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালীর দ্রোহের ভাষা, প্রতিবাদী হুঙ্কার, রাজনৈতিক প্রজ্ঞা আর শিষ্টাচারের কি কুৎসিত অবনতি! জেলায় জেলায় বাড়ছে আ.লীগের কর্মসূচি, নেতাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা শব্দ ও বয়ানের রাজনীতি: বয়েলিং ফ্রগ সিনড্রোম বহুমুখী সংকটের মুখে বাংলাদেশের পোশাক খাত: সাউথ চায়না মর্নিং পোস্ট ৩৪.১% শুল্ক থেকে কি মিলবে স্বস্তি? অনিশ্চয়তায় অর্ডার সংকট ও রপ্তানি খাত আগের চেয়ে দ্বিগুণেরও বেশি ব্যয় মেট্রোরেলের নতুন দুই রুটে, প্রশ্নবিদ্ধ দরপত্র প্রক্রিয়া সারা দেশে শহীদ দিবসে ‘জয় বাংলা’ স্লোগানে উজ্জীবিত আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা নেওয়ার পর ভারতে জঙ্গি হামলার পরিকল্পনা, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৮ ড. খলিলুর রহমান: পর্দার আড়ালের এক ভয়ঙ্কর ‘কিংমেকার’ ১৯৭১ শেষ হয়নি, ডালিম-ফারুকের রিলে রেস থামেনি, শুধু দৌড়বিদ বদলেছে টানা ১৮ মাস ধরে তালাবদ্ধ মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন কার্যালয় লাশের মিছিল থামছেই না — আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার নৃশংস খুন অব্যাহত.. ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন বিশটা লাশের বিনিময়ে পাওয়া অভিজ্ঞতা এবার কাজে লাগাবেন টুকু কানসাটের কসাই মন্ত্রী, তারেকের গণতন্ত্রে স্বাগতম! Unattended Ballot Boxes: New Questions in Bangladesh’s 2026 Election আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান বিজয়গাথা: বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের “অসম চুক্তি” কার স্বার্থে ‘সেভেন সিস্টার্সে’ হামলার হুমকি আন্তর্জাতিক অপরাধ, ছাত্রদের দিয়ে কিংস পার্টি করালেন: ঢাবি শিক্ষক একুশের বিশ্বজয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি ও শেখ হাসিনার ভূমিকা যাদের কাছে একুশ বিপজ্জনক : যে সংগঠন বায়ান্নেও ছিল না, একাত্তরেও ছিল না