আলোচনায় মোটেও সন্তুষ্ট নই, ভোটের কাট অফ সময় ডিসেম্বর: ফখরুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫

আলোচনায় মোটেও সন্তুষ্ট নই, ভোটের কাট অফ সময় ডিসেম্বর: ফখরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫ |
নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বিএনপি মোটেও সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার দুপুরে ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিককের ব্রিফ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি, ডিসেম্বর নির্বাচনের কাট অফ সময়। মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরেই আমরা নির্বাচন চাই। প্রধান উপদেষ্টা বলেননি যে, ডিসেম্বরে ভোট হবে না। উনি ডিসেম্বর থেকে ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন। তবে আমরা পরিষ্কার বলেছি যে, আওয়ার কাট অফ টাইম ইজ ডিসেম্বর। ডিসেম্বরের মধ্যেই

ভোট হতে হবে। নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা না দেওয়া বিএনপি অসন্তুষ্ট জানিয়ে দলটির মহাসচিব বলেছেন, তারা বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনায় 'একেবারেই সন্তুষ্ট নন'। প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না দেওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপির পরবর্তী অবস্থান সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, দল ও মিত্রদের সঙ্গে আলোচনা করে 'আমরা আবার আপনাদের সামনে আসব'। নির্বাচনের তারিখ প্রলম্বিত করা হচ্ছে বলে মনে করছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সময় বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন। 'তিনি এ কথা বলেননি যে ডিসেম্বরে (নির্বাচন) হবে না। কিন্তু জুন পর্যন্ত (সময়) নিয়েছেন। আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট অফ টাইম ইজ ডিসেম্বর।' আগেরবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক

শেষে 'আশ্বস্ত' বিএনপি এবার কেন 'সন্তুষ্ট' নয়, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, 'একই প্রশ্ন কেন অন্যভাবে নিচ্ছেন। অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এটাই (নির্বাচন) ছিল মুখ্য বিষয়।' ফ্যাসিবাদী শাসনের যাতাকলে দীর্ঘদিন ধরে ক্ষমতার রাজনীতির বাইরে থাকা বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাওয়ার পাশাপাশি এ নিয়ে রোডম্যাপ চেয়ে আসছিল। এর মাঝেই ভোট নিয়ে তাদের বক্তব্য ও সরকারের অবস্থান জানতে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান বিএনপির শীর্ষস্থানীয় ৮ নেতা। প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ। জানা গেছে, বৈঠকে নির্বাচনী রোডম্যাপ

ঘোষণাসহ বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানায় বিএনপি। দলটির শীর্ষ নেতারা মনে করছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের ভিন্নমতপূর্ণ বক্তব্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এ বিষয়েই প্রধান উপদেষ্টার কাছ থেকে তারা স্পষ্ট অবস্থান জানতে চান। আগে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে ভোট হবে। তবে সম্প্রতি ড. ইউনূস একাধিকবার বলেছেন, আগামী জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে বিএনপি এ বক্তব্যে সন্তুষ্ট নয়। তাদের দাবি, নির্বাচনের নির্দিষ্ট সময়সীমা ও রোডম্যাপ প্রকাশ করতে হবে। অন্যথায়, দলটি যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে আবারও মাঠের কর্মসূচিতে যেতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে?