আলী রিয়াজের ‘নারী জোগানদাতা’ ও সহযোগী হিসেবে দিলরুবার নাম: জোরপূর্বক গর্ভপাত ও প্রতারণার চাঞ্চল্যকর অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫

আলী রিয়াজের ‘নারী জোগানদাতা’ ও সহযোগী হিসেবে দিলরুবার নাম: জোরপূর্বক গর্ভপাত ও প্রতারণার চাঞ্চল্যকর অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫ |
বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও প্রতারণার অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার সামনে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ উঠেছে, আলী রিয়াজের এসব অপকর্মের অন্যতম সহযোগী ও ‘নারী জোগানদাতা’ হিসেবে কাজ করেন দিলরুবা শারমিন নামের এক নারী। ভুক্তভোগী নারীর অভিযোগ, এই দিলরুবাই তাকে গর্ভপাতে বাধ্য করেছেন এবং আলী রিয়াজের হয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন। সম্প্রতি অতন্দ্রনু রীপা নামের এক নারী নিজেকে কবি পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, অধ্যাপক আলী রিয়াজ বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু তিনি অন্তঃসত্ত্বা হওয়ার পর আলী রিয়াজ যোগাযোগ বন্ধ

করে দিলে দৃশ্যপটে আসেন দিলরুবা শারমিন। ভিডিও বার্তায় ওই নারী অভিযোগ করেন, আলী রিয়াজ তাকে এড়িয়ে চলা শুরু করলে দিলরুবা শারমিন তার সঙ্গে যোগাযোগ করেন। দিলরুবা দেশের রাজনৈতিক পরিস্থিতির দোহাই দিয়ে এবং আলী রিয়াজের বিপদের কথা বলে ভুক্তভোগীকে মানসিকভাবে দুর্বল করে ফেলেন। অভিযোগকারী বলেন, "দিলরুবা শারমিন আমাকে নানাভাবে ভয়ভীতি ও বুঝিয়ে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যান এবং জোরপূর্বক গর্ভপাত (অ্যাবরশন) করান।" অভিযোগের ধরণ দেখে নেটিজেনদের একাংশ মনে করছেন, দিলরুবা শারমিন কেবল আলী রিয়াজের সহযোগীই নন, বরং তার জন্য নারীদের ম্যানেজ করা বা পরিস্থিতি সামাল দেওয়ার মতো ‘জোগানদাতা’র ভূমিকাও পালন করে থাকেন। ভুক্তভোগী নারীর দাবি, ২০২৩ সালের মাঝামাঝি ফেসবুকে পরিচয়ের পর আলী রিয়াজ নিজের

একাকিত্বের কথা বলে তাকে কাছে টানেন। সরকার পরিবর্তনের পর ঢাকায় এসে হোটেল ইন্টারকন্টিনেন্টালসহ বিভিন্ন স্থানে তারা সময় কাটান। ওই নারী বলেন, "উনি আমাকে বলেছিলেন উনার ভ্যাসেকটমি করা আছে, তাই প্রোটেকশনের দরকার নেই। আমি তাকে বিশ্বাস করেছিলাম। কিন্তু প্রেগন্যান্ট হওয়ার পর বুঝতে পারি তিনি আমার সঙ্গে প্রতারণা করেছেন।" গর্ভপাতের পর আলী রিয়াজ ও দিলরুবা চক্র ওই নারীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে। বর্তমানে তিনি প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন বলে দাবি করেছেন। তিনি বলেন, "পুলিশ দিয়ে আমাকে গুম করার হুমকি দেওয়া হচ্ছে। আমি বোরখা পরে পালিয়ে বেড়াচ্ছি। আমি সাধারণ জীবন ফেরত চাই।" এ বিষয়ে এখন পর্যন্ত অধ্যাপক আলী রিয়াজ বা দিলরুবা শারমিনের পক্ষ থেকে

কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আলী রিয়াজের মতো একজন ব্যক্তির জীবনে দিলরুবা শারমিনের এমন রহস্যজনক ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক