আরব সাগরে যুদ্ধজাহাজ নিয়ে হাজির রাশিয়া-ইরান, আসছে চীন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মার্চ, ২০২৫

আরব সাগরে যুদ্ধজাহাজ নিয়ে হাজির রাশিয়া-ইরান, আসছে চীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৫ |
আরব সাগরে ইরানের যুদ্ধজাহাজের সঙ্গে দেখা গেছে রাশিয়ার যুদ্ধজাহাজকেও। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে উভয় দেশের যুদ্ধজাহাজগুলো যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়। সপ্তম যৌথ মেরিটাইম সিকিউরিটি বেল্ট এক্সারসাইজ ২০২৫ শিরোনামে এই মহড়ায় অংশ নেবে চীনও। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। রাশিয়ার করভেট আলদার সাইদেনঝাপোভ ও ইরানের ফাস্ট অ্যাটাক ক্রাফট নেইজেহ পি-২৩৫-কে কোনারাক সামরিক ঘাঁটির দিকে যেতে দেখা যায়। পরে রাশিয়ার নাবিকরা একটি সংবাদ সম্মেলনে অংশ নেন। সংবাদ সম্মেলনে রুশ ক্যাপ্টেন আলেকসেই আন্তসিফিরভ বলেন, সাগরে যদি হুমকি পাই, তা মোকাবিলায় সহযোগিতা প্রতিষ্ঠায় ইরান ও চীনের সঙ্গে এই মহড়ায় অংশ নিতে এসেছি। চীন, ইরান ও রাশিয়ার মধ্যে ভালো সম্পর্ক রয়েছে, এটা

এই অঞ্চলের সবাইকে সাহায্য করতে পারে। সামরিক এই মহড়ায় নিজেদের টাইপ ওফাইভটুডি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার বাওতৌ এবং সাপ্লাই শিপ গাওইউহো অংশ নেবে বলে ঘোষণা দিয়েছে বেইজিং। বহুজাতিক এই মহড়ায় আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, ওমান, কাজাখস্থান, পাকিস্তান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা পর্যবেক্ষক হিসেবে থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন