আরও ৩৪ জেলায় নতুন ডিসি নিয়োগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৪

আরও ৩৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৪ |
দেশের আরও ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর মধ্যে অর্থ বিভাগের ড. মনোয়ার হোসেন মোল্লাকে মানিকগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাবেক আলীকে টাঙ্গাইল, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন হাওলাদারকে সিরাজগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের তোষাখানা ইউনিট পরিচালক (উপসচিব) মোস্তাক আহমেদকে সাতক্ষীরা, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুর রহমান ঝালকাঠি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আলম খানকে পিরোজপুর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলামকে চুয়াডাঙ্গা, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব বনানী বিশ্বাসকে নেত্রকোণা, আরপিএটিসির

উপপরিচালক মনোয়ারা বেগমকে রাজবাড়ী, উপ ওয়াকফ প্রশাসক ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের হাছিনা বেগমকে জামালপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুস সামাদকে চাঁপাইনবাবগঞ্জ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব সুফিয়া আক্তার রুমীকে লক্ষ্মীপুর, জয়িতা ফাউন্ডেশনের পরিচালক (উপসচিব) ইয়াসমিন আক্তারকে মাদারীপুর, জননিরাপত্তা বিভাগের উপসচিব ফৌজিয়া খানকে কিশোরগঞ্জ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমানকে রাজশাহী, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষার পরিচালক (উপসচিব) মোহাম্মদ দিদারুল আলমকে ব্রাহ্মণবাড়িয়া, পরিকল্পনা বিভাগের উপপ্রধান ফাতেমা তুল জান্নাতকে মুন্সীগঞ্জ, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব আবদুল আজিজকে শরীয়তপুর পদায়ন করা হয়েছে। এছাড়া অর্থ বিভাগের উপসচিব আহমেদ কামরুল হাসানকে বাগেরহাট, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিরীক্ষা কর্মকর্তা (উপসচিব) আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে পটুয়াখালী, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইলিয়াস মিয়াকে সুনামগঞ্জ,

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব আজাদ জাহানকে ভোলা, কৃষি বিপণন অধিদপ্তর, খুলনার উপপরিচালক (উপসচিব) সিফাত মেহনাজকে মেহেরপুর, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মোহাম্মদ নায়িবুজ্জামানকে পঞ্চগড়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (উপসচিব) আজাহারুল ইসলামকে যশোর, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শফিউল আলমকে বরগুনা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহানকে নড়াইল, সেতু বিভাগের উপসচিব শরীফা হককে নীলফামারী, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার নুসরাত সুলতানাকে কুড়িগ্রাম, ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের উপপ্রকল্প পরিচালক এইচ এম রকিব হায়দারকে লালমনিরহাট, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেনকে বরিশাল, ভূমি মন্ত্রণালয় উপসচিব ইশরাত ফারজানাকে ঠাকুরগাঁও, জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীকে নরসিংদী,

পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলামকে দিনাজপুর পদায়ন করা হয়েছে। এর আগে গতকাল সোমবার ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে দুই দিনে ৫৯টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া বগুড়ার আসনে উপনির্বাচনে জয়ের আশা বিএনপির শরীয়তপুরে ককটেল ফাটিয়ে ৫০ ঘর ভাংচুর, আটক ১০ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে স্বজনদের হামলায় প্রাণ গেল একজনের জুলাইয়ের অভ্যুত্থানের পর প্রায় দেড় বছর আমি কাজ পাইনি: বাঁধন সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ ছোট সুমন বাহিনীর সদস্য ইয়াছিন আটক কে হচ্ছেন অ্যাপলের পরবর্তী সিইও? কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০ দেড়যুগ পর ফিরছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ যুদ্ধে তেলসহ জিনিসপত্রের দাম বাড়বে, সয়ে নিতে হবে: মির্জা ফখরুল গুহা-ঝরণা আর পাহাড় দেখতে খাগড়াছড়িতে পর্যটকদের ভিড় বেড়েছে পিএসএলের বিদেশি ক্রিকেটারদের হুমকি দিল পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন মিলছে না তেল, পাম্পে পাম্পে আশায় ঘুরছে গাড়ি হরমুজ প্রণালি পার হতে জাহাজপ্রতি ২৪ কোটি টাকা নেবে ইরান তেল না পেয়ে পেট্রোল পাম্প কর্মচারীকে মারধর, যুবদল নেতা গ্রেপ্তার ঈদে বাড়ে সড়ক দুর্ঘটনা: বেপরোয়া গতি ও ক্লান্ত চালক বড় কারণ ঠাকুরগাঁওয়ের পাম্পগুলোয় তেল নেই, বাজারে পেট্রোল ৩৫০ টাকা! ঈদ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা জনগণকে ভোগান্তিমুক্ত রাখতে কাজ করছে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প