‘আমি হতাশ’—যুক্তরাষ্ট্র নিয়ে মালালার তীব্র প্রতিক্রিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৫

‘আমি হতাশ’—যুক্তরাষ্ট্র নিয়ে মালালার তীব্র প্রতিক্রিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ |
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের নোবেলজয়ী অধিকারকর্মী মালালা ইউসুফজাই। তিনি বলেছেন, মানব জীবন রক্ষা, শান্তি প্রতিষ্ঠা কিংবা স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে বিপুল প্রভাব ও ক্ষমতা রয়েছে, তা তারা ব্যবহার করতে ব্যর্থ হয়েছে — যা অত্যন্ত হতাশাজনক। জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। লন্ডনে আয়োজিত ‘ফাইন্যান্সিয়াল টাইমস উইমেন ইন বিজনেস সামিটে’ বক্তব্য রাখতে গিয়ে মালালা ইউসুফজাই গাজা পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, "আমি আশা করি যুক্তরাষ্ট্র গাজায় সংঘটিত গণহত্যা বন্ধে, যুদ্ধবিরতির পক্ষে এবং মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেবে।" মালালা চলমান সহিংসতা বন্ধে যুক্তরাষ্ট্রের আরও জোরালো ভূমিকার

আহ্বান জানান। গাজা ইস্যুতে দীর্ঘ দিন ধরে চুপ থাকার অভিযোগ প্রসঙ্গে মালালা বলেন, এই অভিযোগগুলো তথ্যভিত্তিক নয়। তিনি ব্যাখ্যা করেন, জনসমক্ষে থাকা ব্যক্তিদের প্রায়শই সমালোচনার মুখে পড়তে হয়, এবং অনেকে ইচ্ছাকৃতভাবে তথ্য যাচাই না করে অভিযোগ তোলেন। মালালা জানান, তিনি ২০১৪ সাল থেকেই গাজা পরিস্থিতি নিয়ে কথা বলে আসছেন। তিনি বিভিন্ন সময় এই সংকট নিয়ে সোচ্চার হয়েছেন এবং মানবিক সহায়তায় কাজ করেছেন। তিনি ২০১৪, ২০২১ এবং ২০২৩ সালে গাজার শিশুদের জন্য স্কুল নির্মাণে অনুদান দিয়েছেন। বর্তমানেও তিনি শিশুদের সহায়তা করা অনেক সংগঠনকে জরুরি অনুদান দিচ্ছেন বলে উল্লেখ করেন। গাজা পরিস্থিতির পাশাপাশি তালেবান-শাসিত আফগানিস্তানে নারীদের প্রতি চলমান নির্যাতন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মালালা। তিনি

বলেন, আফগান নারীরা যে দুঃসহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, তা অমানবিক। তিনি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান, তারা যেন নারীদের অধিকারে আরও সোচ্চার হয় এবং তালেবান সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ায়। সামিটে বক্তব্যের শেষভাগে মালালা ইউসুফজাই একতা ও ঐক্যের বার্তা দেন। তিনি বলেন, "আমরা সবাই একই কণ্ঠস্বর — মানবাধিকারের, শান্তির এবং ন্যায়ের পক্ষে। আমরা সবাই একই লক্ষ্যের জন্য লড়ছি।"

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পহেলা বৈশাখে বৃষ্টি ঝরবে ৩ বিভাগে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ সরকারের সর্বনাশে মঈনরাই যথেষ্ট লোভের আগুন সোনালিতে ঋণখেলাপি: শুধু তালিকা নয়, ব্যবস্থা নিন ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতাসহ ৭ আসামির চারজন রিমান্ডে হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়: অপু বিশ্বাস বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল