আমি চীনা সংস্কৃতি খুব পছন্দ করি : মেক্সিকোর স্পিকার সার্জিও কার্লোস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৫

আমি চীনা সংস্কৃতি খুব পছন্দ করি : মেক্সিকোর স্পিকার সার্জিও কার্লোস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ |
মেক্সিকোর হাউস স্পিকার সার্জিও কার্লোস গুটিয়েরেজ ১৯ থেকে ২৩ মে একটি প্রতিনিধিদল নেতৃত্ব দিয়ে চীন সফর করেছেন। এ সময় তিনি চায়না মিডিয়া গ্রুপ-সিএমজিকে ‘হাই-এন্ড-ইন্টারভিউ’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন। সফরকালে গুটিয়েরেজ বেইজিংয়ে ‘ফরবিডেন সিটি’ বা ‘নিষিদ্ধ নগর’ পরিদর্শন করেছেন। এর ড্রাগন সংস্কৃতির প্রতি তিনি গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, তার চায়নিজ রাশিচক্র হল ড্রাগন, আর গত বছর চীনের ড্রাগন বছরে তিনি হাউস স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত হন। গুটিয়েরেজ বলেন যে, তিনি চীনা সংস্কৃতি খুব পছন্দ করেন, আর নিষিদ্ধ নগর পরিদর্শন করার মাধ্যমে চীনা সভ্যতার মাহাত্ম্য অনুভব করেছেন। মেক্সিকো সভ্যতা সম্পর্কে তিনি বলেন, মেক্সিকান সভ্যতা অনন্য এবং দীর্ঘকাল ধরে বিদ্যমান। মেক্সিকোর একসময় গৌরবময় সভ্যতা

ও বৈজ্ঞানিক উন্নয়ন ছিল। এই ইতিহাস উপেক্ষা করা হয়েছে, তাদের অতীত উন্নয়নও উপেক্ষা করা হয়েছে। তিনি ঔপনিবেশিকতার অধীনে ‘মেক্সিকান আবিষ্কারের’ ধারণার বিরোধিতা করেন এবং বলেন, বর্তমান মেক্সিকান তাদের নিজের গর্বকে পুনরুদ্ধার করছে। চীন-মেক্সিকো সহযোগিতা সম্পর্কে গুটিয়েরেজ প্রথমে মেক্সিকোতে চীনা ব্র্যান্ডের নতুন শক্তি গাড়ি চালানোর চমৎকার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, তার বন্ধু যে চীনা ব্র্যান্ডের গাড়ি কিনেছে তা আধুনিক এবং ভালো পারফর্ম করে। এখন মেক্সিকোও নিজের বৈদ্যুতিক গাড়ি তৈরির চেষ্টা করছে। তিনি আশা করেন, চীনের সঙ্গে বৈদ্যুতিক গাড়ি প্রযুক্তি ও নবায়নযোগ্য শক্তি ইত্যাদি ক্ষেত্রের বিনিময় এবং নতুন শক্তি ক্ষেত্রের গভীর সহযোগিতা জোরদার করবে, এটাও দু’দেশের একে অপরের কাছ থেকে শেখার একটি

উপায়। সফরকালে গুটিয়েরেজ পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন। তিনি আশা করেন, আরও বেশি মেক্সিকান শিক্ষার্থী চীনে অধ্যয়নের সুযোগ পাবে এবং তাঁর মতো স্বচোখে চীনের উন্নয়ন দেখবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক