আমির হামজা হচ্ছে সেরা বেয়াদব, বললেন তাহেরী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৫
     ১১:১৭ অপরাহ্ণ

আরও খবর

শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ, পুরোনো পোশাকে ফিরছে পুলিশ!

সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ

সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি

১০০% বিদ্যুৎ সক্ষমতার দেশে জ্বালানি সংকট ও বিপুল বকেয়া: বিদ্যুৎমন্ত্রীর ভাষ্যে ইউনূস সরকারের অব্যবস্থাপনা-ব্যর্থতা

‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী

আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক

ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি

আমির হামজা হচ্ছে সেরা বেয়াদব, বললেন তাহেরী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৫ | ১১:১৭ 82 ভিউ
আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত্-তাহেরী জামায়াত নেতা আমির হামজাকে বেয়াদবিতে সেরা হিসেবে উল্লেখ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে। ৮ই অক্টোবর, বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তাহেরী লেখেন, ‘গতকাল দেখলাম আমিরে জামায়াত বক্তব্যের ব্যাপারে সতর্ক করলেন। একদিন পরই দেখলাম মিথ্যাবাদী আমির হামজা অবান্তর বেয়াদবিমূলক বক্তব্য দিল। সে আসলেই বেয়াদবিতে সেরা।’ এর আগে আরেক ফেসবুক পোস্টে আমির হামজাকে ইঙ্গিত করে মুফতি তাহেরী লিখেছিলেন, ‘আল্লাহর হাবীব (দ:) নাকি সাংবাদিক ছিলেন! নাউজুবিল্লাহ। মানসিক ভারসাম্যহীন বিকারগ্রস্ত মিথ্যাবাদী আমির হামজার বাণী অনুযায়ী তার সিট কোথায় বরাদ্দ করা যেতে পারে?’ বর্তমান সময়ে সুন্নীয়াতের অন্যতম প্রখ্যাত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর এমন বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক

আলোচনা শুরু হয়। তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনেকেই বলছেন, আমির হামজা জঙ্গিবাদী কর্মকাণ্ডে ইন্ধন দেওয়ার কারণে গ্রেপ্তার হয়েছিলেন। ভারতীয় নায়িকাদের টেনে আনেন তার ওয়াজে। এমনকি অন্য ধর্মাবলম্বী মানুষের বিশ্বাসে আঘাত দিয়ে ওয়াজ করেন তিনি। তাকে সাম্প্রদায়িক উস্কানিদাতা বলেও আখ্যা দেন অনেকেই। এর আগে গত বুধবার সকাল ১১টায় জামায়াত নেতা আমির হামজা কুষ্টিয়ার স্থানীয় গণমাধ্যম কর্মীদের সামনে বলেন আমরা যাকে নেতা হিসেবে মানি তিনি রাসুলুল্লাহ (সা.), নবীজি (সা.) সাংবাদিক ছিলেন। আমির হামজার এমন উদ্ভট মন্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল ব্যাপক হাসিঠাট্টা শুরু হয়। তার সাথে ভারতীয় নায়িকা রাশ্মিকার ছবি জুড়ে অনেকে ট্রলও করেন। সম্প্রতি যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলীয়

নেতাদের ধর্মীয় বক্তব্যে সংযম ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়। কিন্তু সেই নির্দেশনার পরদিনই আমির হামজার এই বিতর্কিত ও অশালীন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এমন মন্তব্য আমির হামজার জন্য নতুন কিছু নয়। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মদ খেয়ে দিন শুরু করেন, এমন উদ্ভট বক্তব্য এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ভর্তি হওয়ার মিথ্যা তথ্য দিয়ে পরে মাফ চাইতে বাধ্য হয়েছিলেন। উদ্ভট বক্তব্য প্রদান মুখ ফসকে ঘটেছে উল্লেখ করে সেজন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। বলেন, বাথরুমে নামাজ আদায় করার কথা শুনেছি। কিন্তু আমার এভাবে বলা উচিত হয়নি। আগামীতে সতর্ক থাকব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে মদ দিয়ে কুলি করে- ওয়াজের মঞ্চ থেকে তার এমন মন্তব্য

নিয়ে তীব্র সমালোচনা হয়। যার প্রেক্ষিতে তিনি বলেন, আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম। ক্যাম্পাসে কি হতো সবাই জানে। আমি কি অপরাধ করলাম। আমি দুঃখিত। ওয়াজ করতে গেলে নানা বিষয়ে তুলনা করে কথা বলি, এতে ভুল হয়। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের আমলে জেলখানায় তার ওপর অত্যাচার হয়েছে। তাই তিনি এখনো অসুস্থ, এজন্য কথা বলতে গেলে ভুল হয়। যদিও তিনি এড়িয়ে গেছেন, আওয়ামী লীগ আমলে কেন তাকে জেলে যেতে হয়েছিল। সংসদ ভবনে সশস্ত্র হামলার নির্দেশ দিয়ে ওয়াজ করেছিলেন তিনি। যার প্রেক্ষিতে দুই সশস্ত্র জঙ্গি সংসদ ভবনে হামলা চালাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে। তারা স্বীকরোক্তিতে জানান, মুফতি আমির হামজার নির্দেশেই তারা

হামলা চালাতে গিয়েছিলেন। তার নির্দেশনার ভিডিও ফুটেজও পাওয়া গিয়েছিল সেসময়। যার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছিল। এর আগেও করোনা মহামারির সময় আমির হামজা বলেছিলেন, ‘কোনো মুসলমানের করোনা হলে কোরআন মিথ্যা হয়ে যাবে।’ তার সেই বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল আলেম সমাজে। ভারতীয় নায়িকা রাশ্মিকা মান্দানাকে নিয়ে দেওয়া বক্তব্য প্রসঙ্গে আমির হামজা বলেন, সৌন্দর্যের বর্ণনা নিয়ে একথা বলেছিলাম। এজন্য মাফ চেয়েছি, আর কখনো এসব বলব না। কেউ কষ্ট পেলে আমি দুঃখিত। জামায়াত নেতা আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র ছিলেন। তিনি জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী। সম্প্রতি তার অনেক বক্তব্য সমালোচনার জন্ম

দেয়। এক ওয়াজে ‘১৬ বছর ঢাবির মুহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি’ দাবি করে বক্তব্য দেন তিনি। যা শুনে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন। এমনকি গত ২০ বছর সেই হলে আজান দেওয়া মুয়াজ্জিন মো. আবুল বাশারও জানালেন আমির হামজার বক্তব্য পুরোপুরি মিথ্যা। ঢাবি ও জাবি প্রসঙ্গে উদ্ভট বক্তব্যের কারণে আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলে ছাত্রদল। গুপ্ত সংগঠন শিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীরাও সমালোচনা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরসিংদীর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় জড়িত জামায়াত কর্মীকে বাঁচাতে মিমাংসা করেন বিএনপি নেতা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত: ইসরায়েলি কর্মকর্তা শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ, পুরোনো পোশাকে ফিরছে পুলিশ! সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি ইরানের আক্রমণে কাতারে মার্কিন রাডার ধ্বংস: মধ্যাপ্রাচ্যের আকাশ যুক্তরাষ্ট্রের জন্য “ব্লাইন্ডজোন” সাবেক লঙ্কান ফুটবলার পাকিরের মনে পীড়া দেয় আবাহনীর ট্রফি লুট আইনের শাসন প্রতিষ্ঠা, সকল হত্যার তদন্ত ও বিচারে জুলাই যোদ্ধাদের কেন এতো অনীহা? ১০০% বিদ্যুৎ সক্ষমতার দেশে জ্বালানি সংকট ও বিপুল বকেয়া: বিদ্যুৎমন্ত্রীর ভাষ্যে ইউনূস সরকারের অব্যবস্থাপনা-ব্যর্থতা চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী গণভোটের ফলাফল বনাম সাংবিধানিক সীমা আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত আসত ‘কিচেন কেবিনেট’ থেকে: বিস্ফোরক মন্তব্যে সাখাওয়াত হোসেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল: শেখ হাসিনার গভীর শোক