আবার ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর জাগুয়ার যুদ্ধবিমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫

আবার ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর জাগুয়ার যুদ্ধবিমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫ |
আবার ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান। বুধবার রাজস্থানের চুরু জেলার রতনগড় শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। ওই শহরের কাছেই ভানুদা গ্রাম। সেই গ্রামের একটি মাঠে বিমানটি ভেঙে পড়ে বলেই খবর। তবে সেনাবাহিনীর তরফে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি। গ্রামবাসীদের দাবি, বুধবার বেলার দিকে আচমকা বিকট শব্দ শোনা যায়। প্রথমে বোঝা যায়নি, কোথা থেকে এই শব্দ এল। পরে দেখা যায় মাঠে একটি বিমান ভেঙে পড়েছে। দাউ দাউ করে জ্বলছে আগুন। ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিমানের বেশ কয়েকটি জ্বলন্ত টুকরো। ঘটনাটি নজরে আসতে স্থানীয়েরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। ঘটনার একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং পুলিশ। তবে ওই বিমানে কত

জন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। হতাহতের খবরও নিশ্চিত করা যায়নি। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি বায়ুসেনার জাগুয়ার বিমান। স্থানীয় থানার আধিকারিক রাজালদেশর কমলেশ জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে মানুষের দগ্ধ দেহাংশ মিলেছে। উল্লেখ্য, এই নিয়ে চলতি বছরেই জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়ার তৃতীয় ঘটনা ঘটল। গত এপ্রিলে গুজরাতের জামনগর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সুয়ারদার গ্রামের মাঠে ভেঙে পড়েছিল দুই আসনবিশিষ্ট একটি জাগুয়ার যুদ্ধবিমান। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বিমানের পাইলট সিদ্ধার্থ যাদবের। তার আগে হরিয়ানার পঞ্চকুলায় ভেঙে পড়েছিল জাগুয়ার যুদ্ধবিমান। প্রশিক্ষণের সময় দুর্ঘটনাটি ঘটেছিল। তবে সেই ভেঙে পড়া যুদ্ধবিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন পাইলট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের