আবারও ভুল! ইয়েমেনে আটকে পড়ছে আমেরিকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫

আবারও ভুল! ইয়েমেনে আটকে পড়ছে আমেরিকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের ইতিহাসে আফগানিস্তান একটি দগদগে ক্ষত। এক সময় সোভিয়েত সেনা সরাতে আফগান মুজাহিদিনকে শক্তি জুগিয়েছিল ওয়াশিংটন, কিন্তু সেই দানবই পরে তার দিকে ছোবল হেনেছে। প্রায় দুই দশক ধরে অর্থ, অস্ত্র ও সৈন্যপ্রাণ বিসর্জন দিয়েও আফগান ভূমি শেষমেশ ফাঁকা হাতে ছাড়তে হয়েছে আমেরিকাকে। তবে আফসোসের বিষয়, সেই কঠিন অভিজ্ঞতা থেকেও ওয়াশিংটন যেন কোনো শিক্ষা নেয়নি। এবার নতুন যুদ্ধমঞ্চ ইয়েমেন। মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র এই দেশটিতে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মূলত ইসরায়েলের ওপর হুথিদের দফায় দফায় হামলা ও আক্রমণাত্মক বার্তার জবাবে, ওয়াশিংটন গত মার্চ থেকে সরাসরি সামরিক পদক্ষেপে নামে। ড্রোন হামলা, যুদ্ধবিমান নিয়ে আকাশে তাণ্ডব শুরু করলেও কৌশলী হুথিরা পাল্টা প্রতিরোধে উঠে

পড়ে লাগে। নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, ইতিমধ্যে ৭টি মার্কিন রিপার ড্রোন হুথিরা ভূপাতিত করেছে, প্রতিটির বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা। এ ছাড়া মার্কিন এফ-৩৫ ও এফ-১৬ যুদ্ধবিমান কয়েকবার লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়েছিল, যার ফলেই ব্যয়বহুল ক্ষয়ক্ষতির শঙ্কা বেড়ে যায়। এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান দুটিও জলসীমায় বিধ্বস্ত হওয়ার পর পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে পড়ে। হুথিদের কৌশলী প্রতিরোধ, ধারাবাহিক মিসাইল হামলা ও সেনাদের নিরাপত্তা ঝুঁকির কারণে ৬ মে থেকে যুক্তরাষ্ট্র ইয়েমেনে বিমান হামলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওমানের মধ্যস্থতায় হুথিদের সঙ্গে গোপন আলোচনায় বসে ওয়াশিংটন। পরবর্তীতে হুথি নেতারা ঘোষণা দেন, তারা লোহিত সাগর, বাব আল-মান্দেব ও এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে আর হামলা চালাবে

না। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র আবারও একটি ভিন্ন ভূরাজনৈতিক বাস্তবতায় গিয়ে আটকে পড়েছে—যেখানে উন্নত প্রযুক্তি দিয়ে সব কিছু সমাধান করা সম্ভব নয়। স্থানীয় প্রতিরোধ, ভূরাজনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক সহানুভূতির অভাবে, ইয়েমেন হয়ে উঠছে এক নতুন ‘আফগানিস্তান’, যেখানে জয় নয়, কৌশলী সমঝোতাই একমাত্র পথ। এখন প্রশ্ন, ওয়াশিংটন কি এবার সত্যিই অতীতের ভুল থেকে শিক্ষা নেবে? নাকি ইয়েমেনও যুক্তরাষ্ট্রের জন্য হবে আরেকটি দীর্ঘমেয়াদি ব্যর্থ যুদ্ধের প্রতিচ্ছবি?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক