আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে ৩০ সন্ত্রাসী নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫

আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে ৩০ সন্ত্রাসী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ |
পাক-আফগান সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অন্তত ৩০ জন সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। বিবৃতিতে বলা হয়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেল সীমান্ত চৌকির কাছে আফগান ভূখণ্ড থেকে একদল সশস্ত্র সন্ত্রাসী পাকিস্তানে প্রবেশের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে সেনারা সঙ্গে সঙ্গে গুলি ছোড়ে, এতে ঘটনাস্থলেই ১০ জন সন্ত্রাসী নিহত হয়। নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আইএসপিআর আরও জানায়, নিহত সন্ত্রাসীরা নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে জড়িত। উল্লেখ্য, ঠিক এক সপ্তাহ আগেই উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর ওপর চালানো এক

আত্মঘাতী হামলায় ১৩ জন পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছিলেন। খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে গত কয়েক বছরে সন্ত্রাসবাদে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টিটিপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত খাইবার পাখতুনখোয়া, অন্যদিকে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) সক্রিয় রয়েছে। এই দুটি গোষ্ঠীর লক্ষ্যই প্রদেশ দুটিকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করা। ২০২১ সালের পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে। বিশেষ করে ২০২৪ সালকে ধরা হচ্ছে সবচেয়ে ভয়াবহ বছর হিসেবে। সেই বছর দেশটিতে ৪৪টি বড় সন্ত্রাসী হামলা হয়েছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ এবং ৪০ শতাংশ বেশি। পাকিস্তান এই সন্ত্রাসবাদ বৃদ্ধির জন্য সরাসরি আফগানিস্তানকে দায়ী করে আসছে। ইসলামাবাদের অভিযোগ, কাবুল সরকার নিয়মিত টিটিপি ও অন্যান্য

সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় ও সহায়তা দিচ্ছে। তবে আফগানিস্তান এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। গত মে মাসে পাকিস্তান-আফগান সীমান্তে ব্যাপক সংঘাত হয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী ও আফগান সেনাবাহিনীর মধ্যে। এতে দু’পক্ষে মোট ৭০ জন নিহত হয়েছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার