আফগানিস্তানে পরিত্যক্ত মার্কিন অস্ত্র এখন জঙ্গিদের হাতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫

আফগানিস্তানে পরিত্যক্ত মার্কিন অস্ত্র এখন জঙ্গিদের হাতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ |
আফগানিস্তানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সময় তালেবানরা যে মার্কিনিদের বিশাল অস্ত্রাগার দখল করেছিল, সেই অস্ত্রের কোনো হদিস নেই। এই অস্ত্রগুলো হারিয়ে, বিক্রি হয়ে বা চোরাচালানের মাধ্যমে জঙ্গিদের কাছে পৌঁছেছে বলে বিবিসি সূত্র জানিয়েছে। জাতিসংঘের ধারণা, এর মধ্যে কিছু অস্ত্র আল-কায়েদার সহযোগী গোষ্ঠীর হাতেও চলে গেছে। ২০২১ সালে দ্বিতীয় দফায় আফগানিস্তানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সময় তালেবান প্রায় দশ লাখ অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিজেদের কবজায় নেয়। এগুলোর বেশির ভাগই যুক্তরাষ্ট্রের অর্থায়নে কেনা হয়েছিল বলে এক সাবেক আফগান কর্মকর্তা নাম গোপন রেখে বিবিসিকে জানিয়েছেন। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার প্রাক্কালে অনেক আফগান সেনা আত্মসমর্পণ করেন বা পালিয়ে যান। এ সময় অনেকেই তাদের অস্ত্র ও যানবাহন

ফেলে গিয়েছিলেন। মার্কিন সেনারাও কিছু রণ সরঞ্জাম রেখে চলে যান। এই অস্ত্র ভাণ্ডারে ছিল যুক্তরাষ্ট্রের তৈরি এম৪ ও এম১৬ রাইফেলের মতো আগ্নেয়াস্ত্র। এ ছাড়া আফগানিস্তানে কয়েক দশকের সংঘাতের পর পড়ে থাকা পুরনো অস্ত্রও ছিল। সংশ্নিষ্ট সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে, গত বছরের শেষ দিকে কাতারের দোহায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা বিষয়ক কমিটির এক গোপন বৈঠকে তালেবান স্বীকার করেছে, তাদের হাতে থাকা সামরিক সরঞ্জামের কমপক্ষে অর্ধেকের কোনো হিসাব নেই। কমিটির এক সদস্য জানান, তারা অন্যান্য সূত্রের সঙ্গে যাচাই করে নিশ্চিত হয়েছেন, প্রায় পাঁচ লাখ সামরিক সরঞ্জামের কোনো হদিসই নেই। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান, ইসলামী আন্দোলন উজবেকিস্তান, পূর্ব তুর্কিস্তান ইসলামী

আন্দোলন এবং ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনসহ আল-কায়েদার সহযোগী বিভিন্ন সশস্ত্র সংগঠন তালেবানের দখলে থাকা অস্ত্র ব্যবহার করছে বা কালোবাজার থেকে কিনছে। বিবিসি এ বিষয়ে জানতে চাইলে তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাতের বলেন, তালেবান অস্ত্রের সুরক্ষা ও সংরক্ষণকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। তিনি দাবি করেন, ‘সব ধরনের হালকা ও ভারি অস্ত্র নিরাপদে সংরক্ষিত রয়েছে।’ চোরাচালান বা অস্ত্র হারানোর অভিযোগ উড়িয়ে দেন তিনি। ২০২৩ সালে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান তাদের স্থানীয় কমান্ডারদের দখলে নেওয়া মার্কিন অস্ত্রের ২০ শতাংশ নিজের কাছে রাখার অনুমতি দিয়েছে। এর ফলে কালোবাজারে অস্ত্র ব্যবসা আরো সক্রিয় হয়েছে। সূত্র : বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ