আক্রমণ করলে হয় সিন্ধুতে পানি প্রবাহিত হবে, নয়তো ভারতীয়দের রক্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মে, ২০২৫

আক্রমণ করলে হয় সিন্ধুতে পানি প্রবাহিত হবে, নয়তো ভারতীয়দের রক্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৫ |
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি নয়াদিল্লিকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যদি ভারত আক্রমণ করে, তাহলে মনে রাখবেন হয় সিন্ধু নদীতে পানি প্রবাহিত হবে, নয়তো তাদের রক্তপ্রবাহিত হবে। ’ শুক্রবার (২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামাটিভি। দেশটির সিন্ধু প্রদেশের মিরপুরখাসে বৃহস্পতিবার (১ মে) এক জনসভায় ভাষণ দিতে গিয়ে সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘পাকিস্তান যুদ্ধে বিশ্বাস করে না। তবে সিন্ধু নদীর পানি রক্ষার জন্য আমাদের এখন নরেন্দ্র মোদির মুখোমুখি হতে হবে। আমাদের সেনাবাহিনী জানে যে কোনও উস্কানির উপযুক্ত জবাব কীভাবে দিতে হয়। ’ জারদারি বিশ্বস্তরে ভারতকে উন্মোচিত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘ভারতের জনগণও সিন্ধু নদীকে

ভালোবাসে। এমনকি ভারতীয় জনগণও মোদিকে সিন্ধু নদীর প্রবাহ বন্ধ করতে দেবে না। ’ তিনি জানান, তিনি মুখ্যমন্ত্রীকে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের প্রচার, সিন্ধুর খালি জমিগুলোকে উৎপাদনশীল করে তোলা এবং কৃষি সংস্কার সম্প্রসারণের জন্য অনুরোধ করেছেন। পিপিপি চেয়ারম্যান আরও বলেন, ‘সিন্ধুতে কৃষি বিপ্লব আনা হলে, এটি সমগ্র পাকিস্তান জুড়ে সম্প্রসারিত হবে। রাজনৈতিক জোট গঠনের মতোই আমরা ক্ষুদ্র কৃষকদের একটি জোট গঠন করব। আমি মুখ্যমন্ত্রীকে তাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে বলব। আমরা ক্ষুদ্র কৃষকদের জন্যও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করব। ’ জারদারি বলেন, ‘কৃষিকে সমর্থন করার জন্য নতুন প্রকল্প শুরু করা হয়েছে এবং বেনজির জিরাত কার্ডের মাধ্যমে ক্ষুদ্র কৃষকদের ভর্তুকি প্রদান করা হবে। আমরা জনগণকে সঙ্গে

নিয়ে এই নতুন প্রকল্পের বিরোধিতা করেছি এবং সফলভাবে এটি বন্ধ করে দিয়েছি। প্রদেশগুলোর সম্মতি ছাড়া খাল সম্পর্কিত কোনও প্রকল্প গ্রহণ করা হবে না। সিন্ধু নদী আমাদের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং আমরা এটি রক্ষা করার জন্য যেকোনো পর্যায়ে যাব।’ কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর থেকে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়। পালটা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ নেয়

পাকিস্তানও। এই আবহেই গত মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান হামলার জন্য ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন বলে খবরে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক