ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
ফের সংসার ভাঙার গুঞ্জনে যা বললেন দিব্যা আগরওয়াল
গত বছর ব্যবসায়ী অপূর্বর সঙ্গে ঘর বাঁধেন বলিউড অভিনেত্রী দিব্যা আগরওয়াল।
বিয়ের কয়েক মাস পরই এ জুটির সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়। যদিও এ গুঞ্জন উড়িয়ে দেন অভিনেত্রী। ফের এই দম্পতির সংসার ভাঙার ফিসফাস চলছে।
গত কয়েক দিন ধরে দিব্যা অপূর্বর বিবাহবিচ্ছেদের গুঞ্জন উড়লেও পূর্বের মতো নীরব ছিলেন তারা। অবশেষে বিচ্ছেদের আগুনে জল ঢাললেন দিব্যা। বুধবার (২৩ জুলাই) দুপুরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট দিয়েছেন দিব্যা।
এ ছবিতে দেখা যায়, পোশাকের কোনো একটি শো রুমে স্বামী অপূর্বর হাত ধরে মিরর সেলফি তুলছেন দিব্যা।
হাস্যোজ্জ্বল দিব্যা এ ছবিতে লেখেন—“এটা কেন ভাই?” এরপর এই অভিনেত্রী লেখেন, “মিডিয়া আমাদের বিচ্ছেদ করে দিয়েছে। পোস্ট করে দিলাম।”
গত বছর বিবাহবিচ্ছেদের
গুঞ্জন চাউর হওয়ার পর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দেন দিব্যা। তাতে এ অভিনেত্রী লেখেন, “আমি কোনোরকম আওয়াজ করিনি, কোনো মন্তব্য বা গল্পও করিনি। আমি ২৫০০ পোস্ট ডিলিট করেছি। তারপরও মিডিয়া আমার বিয়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চায়। বিষয়টি মানুষ যেভাবে আমার কাছে প্রত্যাশা করে তা খুবই মজার। আমি সবসময়ই অপ্রত্যাশিত কাজ করেছি। এখন মানুষ সন্তান অথবা বিয়েবিচ্ছেদ কামনা করছে? কিন্তু দুটোর একটিও ঘটেনি।” এর আগে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে স্বামী অপূর্বকে নিয়ে দিব্যা বলেছিলেন, “সে (অপূর্ব) আমাকে নতুন জীবন দিয়েছে। আমার বাবা মারা যাওয়ার পর, আমি মন্দিরে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কোনো কিছুতে বিশ্বাস করা বন্ধ করেছিলাম। কিন্তু সে আমার জীবনে বিশ্বাস ফিরিয়ে এনেছে।
আমি অপূর্বর প্রতি কৃতজ্ঞ। আমি সবসময় তার পাশে থাকব।” ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দিব্যা। তবে ২০২২ সালে তার জন্মদিনে বিয়ের প্রস্তাব দেন ব্যবসায়ী অপূর্ব। একই বছরের ৪ ডিসেম্বর বাগদান সারেন এ যুগল। ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।