আওয়ামী লীগ সরকারের চালু করা অনলাইন জিডির কৃতিত্বটাও চুরি অন্তর্বর্তী সরকারের! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫
     ৮:৩৩ পূর্বাহ্ণ

আরও খবর

শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ, পুরোনো পোশাকে ফিরছে পুলিশ!

সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ

সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি

১০০% বিদ্যুৎ সক্ষমতার দেশে জ্বালানি সংকট ও বিপুল বকেয়া: বিদ্যুৎমন্ত্রীর ভাষ্যে ইউনূস সরকারের অব্যবস্থাপনা-ব্যর্থতা

‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী

আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক

ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি

আওয়ামী লীগ সরকারের চালু করা অনলাইন জিডির কৃতিত্বটাও চুরি অন্তর্বর্তী সরকারের!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:৩৩ 93 ভিউ
বাংলাদেশে পুলিশের অনলাইন জিডি সিস্টেম ঘিরে সৃষ্টি হয়েছে নতুন করে বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউনূস সরকার ঘনিষ্ঠ কিছু সংবাদমাধ্যমে প্রচার করা হচ্ছে যে, ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারই নাকি এ সেবা চালু করেছে। যদিও প্রকৃতপক্ষে এই অনলাইন জিডি চালু হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলেই। ২০২২ সালের ২১শে জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে অনলাইন জিডি কার্যক্রম উদ্বোধন করেন। প্রথমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানায় এ সেবা শুরু হয়, পরে তা ধীরে ধীরে সারাদেশে বিস্তৃত হয়। বহু মানুষ এ সুবিধা গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ডিজিটাল কার্যক্রম শুরুর সময় একইদিনে ছয়টি প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পগুলো হলো—ইলেকট্রনিক এফআইআর ও জিডি ব্যবস্থা, পদ্মা সেতুতে

নির্বিঘ্নে যান চলাচল ও সেতু ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে পদ্মা সেতু উত্তর ও দক্ষিণ থানা, বাংলাদেশ পুলিশ কর্তৃক দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি গৃহ হস্তান্তর, পুলিশ হাসপাতালসমূহের আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২টি পুলিশ হাসপাতাল আধুনিকায়ন,৬টি নারী ব্যারাক নির্মাণ। সেসময় অনলাইন জিডি কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি থানা ও তাদের নিয়ন্ত্রণকারী সার্কেল, জোন কিংবা জেলা বা মেট্রো ইউনিটসহ সকল পর্যায়ে প্রায় ৬ হাজার ৬০০ পুলিশ কর্মকর্তা ও কর্মচারীকে প্রশিক্ষিত করে অনলাইন জিডি চালু করার সব প্রস্তুতি সম্পন্নের পর উদ্বোধন করা হয়। তবে জুলাই-আগস্টের রাজনৈতিক অস্থিরতা, পুলিশের তথ্যপ্রযুক্তি বিভাগের ওপর ধ্বংসযজ্ঞ এবং ৫ই আগস্ট পরবর্তী বাস্তবতায় অ্যাপটি দীর্ঘদিন ধরে হালনাগাদ হয়নি এবং কার্যক্রম স্থবির হয়ে যায়। সম্প্রতি প্রযুক্তিগত ত্রুটি

দূর করে অ্যাপটি হালনাগাদ করা হয়েছে। কিন্তু কেবল এই প্রযুক্তিগত হালনাগাদ করেই পুরো উদ্যোগের কৃতিত্ব ড. ইউনূস ও তার সরকারের নামে প্রচার করা হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বারবার নিজেদের প্রশাসনিক ব্যর্থতা আড়াল করতে ইতিহাস বিকৃতির পথ বেছে নিচ্ছে। অনলাইন জিডি কার্যক্রমের কৃতিত্বও সেই কৌশলের অংশ। একইসাথে তারা দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুধুমাত্র সাইনবোর্ড বদলে সেখানে নিজেদের নাম জুড়ে দিয়ে কৃতিত্ব চুরি ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। সমালোচকরা অভিযোগ করেছেন, ধর্ষণ, হত্যা, অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ গত এক বছরে বহুগুণ বেড়েছে। কিন্তু এসব ব্যর্থতার দায় স্বীকার না করে

বরং আওয়ামী লীগ সরকারের অর্জনকে নিজেদের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের দপ্তর থেকে প্রচার করা হচ্ছে, অনলাইন জিডি সেবা তাদের নেতৃত্বেই এসেছে। অথচ এ দাবির কোনো ভিত্তি নেই। বাস্তবতা হলো, শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে প্রথমবারের মতো অনলাইন জিডি কার্যক্রম চালু হয়। বর্তমান সরকার কেবল পূর্ববর্তী উদ্যোগটি পুনরায় সচল করেছেন। যা বন্ধ হয়ে গিয়েছিল তাদেরকে ক্ষমতায় বসানোর আন্দোলনের মাধ্যমেই। জনমনে প্রশ্ন উঠেছে, যদি একটি সরকারের ডিজিটাল উদ্যোগের কৃতিত্ব নিয়েই বিভ্রান্তি তৈরি হয়, তবে প্রশাসনের মৌলিক দায়িত্বগুলো কীভাবে পালিত হচ্ছে? পর্যবেক্ষকরা মনে করছেন, এটি শুধু কৃতিত্ব চুরি নয়, বরং অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনায় চরম ব্যর্থতারই প্রতিচ্ছবি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরসিংদীর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় জড়িত জামায়াত কর্মীকে বাঁচাতে মিমাংসা করেন বিএনপি নেতা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত: ইসরায়েলি কর্মকর্তা শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ, পুরোনো পোশাকে ফিরছে পুলিশ! সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি ইরানের আক্রমণে কাতারে মার্কিন রাডার ধ্বংস: মধ্যাপ্রাচ্যের আকাশ যুক্তরাষ্ট্রের জন্য “ব্লাইন্ডজোন” সাবেক লঙ্কান ফুটবলার পাকিরের মনে পীড়া দেয় আবাহনীর ট্রফি লুট আইনের শাসন প্রতিষ্ঠা, সকল হত্যার তদন্ত ও বিচারে জুলাই যোদ্ধাদের কেন এতো অনীহা? ১০০% বিদ্যুৎ সক্ষমতার দেশে জ্বালানি সংকট ও বিপুল বকেয়া: বিদ্যুৎমন্ত্রীর ভাষ্যে ইউনূস সরকারের অব্যবস্থাপনা-ব্যর্থতা চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী গণভোটের ফলাফল বনাম সাংবিধানিক সীমা আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত আসত ‘কিচেন কেবিনেট’ থেকে: বিস্ফোরক মন্তব্যে সাখাওয়াত হোসেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল: শেখ হাসিনার গভীর শোক