আওয়ামী লীগ ফিরলে ভয়ঙ্কর রূপেই ফিরবে: নুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৫
     ৯:২৯ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ ফিরলে ভয়ঙ্কর রূপেই ফিরবে: নুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৫ | ৯:২৯ 199 ভিউ
আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তবে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। কাজেই আওয়ামী লীগের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেওয়া যাবে না। শনিবার সন্ধ্যায় নীলফামারীর জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণ সমাবেশে এ কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। জুলাই-আগস্টের সরকারবিরোধী আন্দোলেন নিহত-আহতদের স্মরণে আহুত সমাবেশে সমাবেশে নুর বলেন, বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদসহ অন্য রাজনৈতিক দলগুলোর যার যার কর্মসূচি থাকবে। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমাদেরকে এক বিন্দুতে থাকতে হবে। আওয়ামী লীগের প্রশ্নে আপস করা যাবে না। আওয়ামী লীগ ফিরে এলে ভয়ঙ্কর রূপে ফিরবে। পঁচাত্তরে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ছিয়ানব্বইয়ে ২১

বছর পরে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ। তিনি বলেন, আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় ২০০৮ সালে ‘নীল নকশা’ করে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দেশকে ভারতের একটি রাজ্যে পরিণত করেছিল। তাই আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে এর চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি হবে। জাতীয় সরকার গঠন করা হলে দেশে সংকট তৈরি হত না দাবি করে নুর বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম এই সরকারের নেতৃত্বে সর্বদলীয় সরকার হবে। যেখানে আন্দোলনকারীদের প্রতিনিধি থাকবে। কিন্তু দুঃখজনক। কোনো কোনো দল জাতীয় সরকার গঠনে আপত্তি তুলে চাইছে যেন দ্রুত নির্বাচন দেওয়া হয়। তারা হয়ত মনে করেছেন, দ্রুত নির্বাচন দিলেই ক্ষমতায় চলে আসবেন। কাজেই ক্ষমতার

ভাগ আর কাউকে দেওয়ার দরকার কী! দেশের যে সংকট, তা মোকাবেলায় এই দেশের জন্য, জাতির জন্য এবং দেশের মানুষের জন্য প্রয়োজন ছিল জাতীয় সরকার। জাতীয় সরকার মানে আন্দোলনকারী দলসহ সব দলের প্রতিনিধি। তাহলে আজকে এই সংকট তৈরি হত না, বলেন নুর। গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, প্রশাসনকে শক্তিশালী ও সহযোগিতা করতে হবে। কেননা এই সরকারের ব্যর্থতার উপর নির্ভর করবে আগামী জাতির ভবিষ্যৎ। কিন্তু কিছু কিছু জায়গায় প্রশাসনের বিরুদ্ধে আমরা অভিযোগ পাই যে, তারা আগের মত কেউ আওয়ামী লীগ নিয়ে চলছে। তারা আইনের তোয়াক্কা না করে দলীয় ভূমিকায় অবতীর্ণ হতে চায়। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই; যারা দলবাজি করবেন তারা চাকরি

ছেড়ে রাজনীতি করুন। প্রশাসনে কোনো দলবাজি চলবে না। গণ অধিকার পারিষদ কেন্দ্রীয় কমিটির সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সোহাগ হোসাইনের সভাপতিত্বে সমাবেশে জ্যেষ্ঠ সহসভাপতি ও মুখপাত্র মো. ফারুক হাসান বক্তব্য দেন। সমাবেশ উদ্বোধন করেন গণ অধিকার পরিষদ জলঢাকা উপজেলা শাখার সভাপতি মো. তাইজুল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ গ্রেপ্তারের দীর্ঘ প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ছেলের মুক্তির আগেই বাবার বিদায়: জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আকুতি Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম