আওয়ামী লীগ নেতা হিসেবে গ্রেফতার বিএনপি কর্মী! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মার্চ, ২০২৫
     ১০:০৯ অপরাহ্ণ

আওয়ামী লীগ নেতা হিসেবে গ্রেফতার বিএনপি কর্মী!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মার্চ, ২০২৫ | ১০:০৯ 133 ভিউ
রাজধানীতে এক বিএনপির এক কর্মীকে আওয়ামী লীগ নেতা হিসেবে গ্রেফতারের অভিযোগ ওঠেছে। গ্রেফতার হওয়া ওই বিএনপি কর্মী হলেন প্রকৌশলী এস এম গোলাম মর্তুজা। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর রুনি মিলনায়তনে তার স্ত্রী প্রিন্সিপাল নাদিরা মর্তুজা এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মো. মজনু মিয়া, বিএনপি নেতা মো. শাহ আলম ও ব্যবসায়ী আকবর দেওয়ান। লিখিত বক্তব্যে ভুক্তভোগীর স্ত্রী প্রিন্সিপাল নাদিরা মর্তুজা জানান, গত ৩ মার্চ সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে র‌্যাব-১ এর একটি টিম সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক একটি মামলায় আওয়ামী লীগ নেতা সাজিয়ে ইঞ্জিনিয়ার এস এম

গোলাম মর্তুজাকে আটক করে। বিএনপির সমর্থক উল্লেখ করে তিনি বলেন, এস এম গোলাম মর্তুজা সরকার কখনো আওয়ামী লীগ বা এর কোনও অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো শাখায় জড়িত নন। বরং তার পরিবার ঐতিহ্যগতভাবে বিএনপি রাজনীতির সাথে জড়িত। গোলাম মর্তুজার বাবা কাবিল সরকার দীর্ঘ প্রায় তিন যুগ ধরে পল্লবীর মুসলিম বাজার ব্যাবসায়ী সমিতির বিএনপি সমর্থিত সভাপতি ছিলেন। তাছাড়া তিনি ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বেগম খলেদা জিয়া স্বাক্ষরিত একটি সদস্যভুক্তি রশিদ নবায়ন করেন। ২০২১ সালের ৪ সেপ্টেম্বর বিএনপির সাধারন সমর্থক হিসেবে কেন্দ্রীয় বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও মহানগর উত্তর বিএনপি নেতা আমিনুল হক স্বাক্ষরিত

“তথ্য সংগ্রহ ফরম” পূরণ করে। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে বেশকিছু স্থিরচিত্র ও ভিডিও চিত্র উল্লেখ করে তিনি বলেন, প্রকৌশলী এস এম গোলাম মর্তুজা ২৪ এর গণআন্দোলনের সময় ছাত্র জনতার পক্ষে সমর্থন দিয়ে আন্দোলনকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আন্দোলনরত শিক্ষার্থীদেরকে একাধিকবার রান্না করা খাবার ও পানি সরবরাহ করেন। এছাড়াও দেয়ালে গ্রাফিতি অঙ্কনের সময় রঙ ও তুলি সরবরাহ করে উৎসাহিত করেছেন। অথচ তাকে এখন আওয়ামী ফ্যাসিস্ট দলের পল্লবী থানার আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য বানিয়ে মামলা সাজিয়ে হেনস্থা করা হচ্ছে। প্রিন্সিপাল নাদিরা মর্তুজা বলেন, আমার স্বামী একজন ব্যবসায়ী ও সমাজসেবক। নিজ উদ্যোগে তিনি এলাকায় স্কুল-মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠ নির্মাণ করেছেন।

এসএম গোলাম মর্তুজার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নাই। তাঁরপরও সমাজের এক শ্রেণির কতিপয় ব্যাক্তি তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে হেয় করার প্রচেষ্টায় লিপ্ত এবং গ্রেফতার পরবর্তী সময়েও তার পরিবারকে সন্ত্রাসী দ্বারা হুমকি প্রদান করে আসছে। মিথ্যা মামলা থেকে গোলাম মর্তুজার নাম বাদ দিয়ে অবিলম্বে তার মুক্তির জোর দাবি করে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্ত্রী এ বিষয়ে প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের নিকট যথাযথ আইনি সহায়তা ও ন্যায়বিচার চান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম বাংলাদেশের ১৩ তম সংসদীয় নির্বাচন সম্পর্কে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়লগের (ISD) বিবৃতি Bangladesh Elections Were Free & Fair? New Report Flags Irregularities In 40% Seats, Raises Concerns ফ্যাসিস্ট ইউনূসের নির্বাচন নাটকঃ ভোটকেন্দ্রে ব্যালট ভর্তি বাক্স অরক্ষিত; উধাও প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্ট জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি “আওয়ামী লীগ ফেরার কি আছে? আওয়ামী লীগের কর্মীরা দেশেই আছে।” – সজীব ওয়াজেদ জয় ছয়টি ব্যালট ভর্তি বাক্স সরিয়ে রেখে ফল প্রকাশ; নির্বাচনের চার দিন পর উদ্ধারে বিক্ষুব্ধ রংপুরবাসী, ইউএনও আটক ভোটার নেই, তবু ভোট পূর্ণ। মানুষ নেই, তবু ফলাফল প্রস্তুত।এটাই অবৈধ নির্বাচনের সবচেয়ে বড় প্রমাণ। No voters, yet ballots filled. No people, yet results prepared. What TIB’s Statistics Say: Was the 13th Parliamentary ২৬ লাখ ভারতীয়’ বহাল রেখেই কি বিদায় নিচ্ছেন আসিফ নজরুল? কারাগারে অসুস্থ মুন্নির ‘খোঁজ রাখছে না’ কেউ শেখ হাসিনা মাসে ৮ হাজার কোটি , ইউনুস মাসে ২৩ হাজার কোটি ঋণ নিয়েছে। শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক