আইসিসির গ্রেফতার এড়িয়ে যেভাবে যুক্তরাষ্ট্রে পৌঁছালেন নেতানিয়াহু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫

আইসিসির গ্রেফতার এড়িয়ে যেভাবে যুক্তরাষ্ট্রে পৌঁছালেন নেতানিয়াহু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫ |
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদন্তের আওতায় ও সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় নির্বিচারে হামলার মধ্যেই ওয়াশিংটনে পৌঁছেছেন তিনি। এই সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে গাজা যুদ্ধ পরিস্থিতি ও দেশটির ওপর যুক্তরাষ্ট্রের শুল্কারোপ নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। নেতানিয়াহু রোববার স্থানীয় সময় রাতে স্ত্রী সারাকে নিয়ে ওয়াশিংটনে পৌঁছান বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল। এই যাত্রায় তিনি স্বাভাবিক রুট ব্যবহার না করে অনেকটা দীর্ঘ পথ ঘুরে তবেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, নেতানিয়াহু রোববার রাতেই ওয়াশিংটনে পৌঁছান। তবে এ যাত্রায় তাকে ৪০০ কিলোমিটার ঘোরা পথে যেতে হয়। যাতে তিনি এমন

কোনো দেশের আকাশসীমায় না পড়েন, যে সব দেশ আইসিসি’র গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি নিরাপত্তা কর্তৃপক্ষ উদ্বিগ্ন ছিল যে, যদি নেতানিয়াহুর বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়, তাহলে আয়ারল্যান্ড, আইসল্যান্ড, নেদারল্যান্ডসের মতো এমন কিছু ইউরোপীয় দেশ রয়েছে, যারা আন্তর্জাতিক আইন অনুযায়ী নেতানিয়াহুকে গ্রেফতার করতে পারে। এই ঝুঁকি এড়াতেই নেতানিয়াহুর সফরের রুটে পরিবর্তন আনা হয়। ফলে স্বাভাবিকভাবেই ইউরোপীয় দেশগুলোর আকাশ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিবর্তে, তিনি ভিন্ন একটি রুটে যাত্রা করেন। এই রুটটি ছিল তৃতীয় বিশ্বের দেশ ও বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর উপর দিয়ে। নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গাজার যুদ্ধ পরিস্থিতিতে নেতানিয়াহুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ সংক্রান্ত অভিযোগের

ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সূত্রমতে, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক গ্রেফতারি পরোয়ানাও প্রস্তুত হতে পারে। সেটি কার্যকর হলে যেকোনো সদস্য রাষ্ট্রে প্রবেশ করলেই তিনি গ্রেফতার হতে পারেন। আইসিসি কী করতে পারে? আইসিসি একটি স্বাধীন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। এই আদালত যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও আগ্রাসনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করে। এর সদস্য রাষ্ট্রগুলো বাধ্যতামূলকভাবে আইসিসির পরোয়ানা মানতে ও প্রয়োগ করতে বাধ্য। যদিও সম্প্রতি হাঙ্গেরি এর সদস্য পদ প্রত্যাহার করে নেয় এবং দেশটিতে সফর করা নেতানিয়াহুকে গ্রেফতার করতে অস্বীকৃতি জানায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!