আইয়ুব খানের পর পাকিস্তানের দ্বিতীয় ফিল্ড মার্শাল হলেন আসিম মুনির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মে, ২০২৫

আইয়ুব খানের পর পাকিস্তানের দ্বিতীয় ফিল্ড মার্শাল হলেন আসিম মুনির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ |
পাকিস্তানের সেনাপ্রধান (সিওএএস) জেনারেল সৈয়দ আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে তিনি দেশটির ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই বিরল সামরিক পদমর্যাদা লাভ করলেন। এর আগে ১৯৫৯ সালে একমাত্র ফিল্ড মার্শালের এই পদমর্যাদা লাভ করেন সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান আইয়ুব খান। দীর্ঘ ছয় দশক পর আবারও কাউকে এই পদে উন্নীত করায় পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। খবর জিও নিউজের। আজ মঙ্গলবার (২০ মে) মঙ্গলবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ফেডারেল মন্ত্রিসভার এক বৈঠকে জেনারেল মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতির এই সিদ্ধান্ত নেওয়া হয়। ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’-এর সময় দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বোত্তম কৌশল ও সাহসী নেতৃত্বের মাধ্যমে

ভারতকে ‘পরাজিত’ করার স্বীকৃতিস্বরূপ তাকে এই পদোন্নতি দেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, ‘সেনাপ্রধান জেনারেল মুনির অনুকরণীয় সাহস ও দৃঢ়তার সাথে পাকিস্তান সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন এবং সশস্ত্র বাহিনীর যুদ্ধ কৌশল ও প্রচেষ্টাকে ব্যাপক সমন্বিত করেছেন।’ পাকিস্তানকে এ সাফল্য এনে দেওয়ার জন্য সেনাপ্রধানকে শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রিসভা। ফিল্ড মার্শাল পদটি পাকিস্তান সেনাবাহিনীর সর্বোচ্চ পদ, যা জেনারেল পদের উপরে। এটি অসাধারণ ও অনুকরণীয় সামরিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ প্রদত্ত একটি পাঁচতারকা পদমর্যাদা। এক বিবৃতিতে জেনারেল মুনির ফিল্ড মার্শাল পদমর্যাদা পাওয়ায় আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি এই সম্মান সমগ্র জাতি, পাকিস্তানের সশস্ত্র বাহিনী, বিশেষ করে বেসামরিক ও

সামরিক শুহাদা (শহীদ) এবং গাজীদের উৎসর্গ করছি।’ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাকে তার ওপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনা প্রধান আরও বলেন,‘এই সম্মান ব্যক্তিগত নয়, এটি পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং সমগ্র জাতির জন্য একটি সম্মান।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?