আইপিএলের দল থেকে প্রস্তাব পাওয়ার কথা জানালেন তাসকিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ March, ২০২৫

আইপিএলের দল থেকে প্রস্তাব পাওয়ার কথা জানালেন তাসকিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ March, ২০২৫ |
তাসকিন আহমেদের সুদিন চলছে। একের পর এক সুখবর পাচ্ছেন। সম্প্রতি বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন ‘এ+’ক্যাটাগরিতে। এবার আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছ থেকেও প্রস্তাব পেয়েছেন। টুর্নামেন্ট শুরুর আগেই লক্ষ্ণৌয়ের তিন-চারজন ভারতীয় পেসার চোট নিয়ে ধুঁকছেন। এর মধ্যে মায়াঙ্ক যাদব তো অর্ধেক মৌসুম মিস করতে পারেন। এছাড়া মহসিন খান, আকাশ দীপ এবং আভেশ খানরাও পুরোপুরি ফিট নন। তাই বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের সঙ্গে যোগাযোগ করেছে লক্ষ্ণৌ। শুক্রবার (২১ মার্চ) রাজধানীর এক হোটেলে ভক্ত-সমর্থকদের সঙ্গে ইফতার শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘লক্ষ্ণৌ সুপার জায়ান্টস আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা জানতে চেয়েছে, যদি বদলি হিসেবে নিতে চায়, তাহলে আমি খেলতে পারব কি

না এবং বিসিবি এনওসি (অনাপত্তিপত্র) দেবে কি না।’ ‘আমি তাদের জানিয়েছি, আমাদের যদি সুযোগ আসে, বিসিবির পক্ষ থেকে এনওসি নিয়ে এবার কোনো সমস্যা হবে না’-যোগ করেন তাসকিন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ এবার এনওসি নিয়ে খুব একটা কঠোর অবস্থানে নেই জানিয়ে ২৯ বছর বয়সি এই পেসার যোগ করেন, ‘আমরা বোর্ডের সঙ্গে আলোচনা করেছি। তারা জানিয়েছে, যদি কোনো সুযোগ আসে, এনওসি পেতে কোনো সমস্যা হবে না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ