আইপিএলকে চ্যালেঞ্জ করে পিএসএলের জমকালো আয়োজন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ April, ২০২৫

আইপিএলকে চ্যালেঞ্জ করে পিএসএলের জমকালো আয়োজন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ April, ২০২৫ |
জমকালো আয়োজনে আজ থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ৬ দলের অংশগ্রহণে টুর্নামেন্টের দশ আসর শেষ হবে আগামী ১৮ মে। অনেকে মনে করছেন আইপিএলকে চ্যালেঞ্জ করে পিএসএস টিকতে পারবে তো? আজ শুক্রবার (১১ এাপ্রিল) ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে এবারের আসরের। পিএসএলের ইতিহাসে প্রথমবারের মতো রাওয়ালপিন্ডিতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। পিএসএলর এবারের আসরে থাকছেন তিন জন বাংলাদেশি ক্রিকেটার। আজ প্রথম ম্যাচে মাঠে নামতে যাওয়া লাহোর কালান্দার্স দলের অংশ বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন। এছাড়াও ওপেনার লিটন দাশ খেলবেন করাচি কিংসে এবং পেসার নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। এদের মধ্যে রিশাদ হোসেন এবং লিটন

দাশকে পুরো মৌসুমের জন্য এনওসি বা অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্যদিকে আসন্ন জিম্বাবুয়ে সিরিজের পর পেশোয়ার জালমিতে যোগ দেবেন নাহিদ রানা। বাংলাদেশে পিএসএলের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি। টি স্পোর্টস অ্যাপেও খেলা দেখা যাবে। এ ছাড়া পিটিভি স্পোর্টস, এ স্পোর্টস, সনি স্পোর্টস টেন ১ ও ৫ পিএসএল উপভোগ করতে পারবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ