আইনজীবী সাইফুল হত্যা, চিন্ময়ের ফাঁসির দাবিতে বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মে, ২০২৫

আইনজীবী সাইফুল হত্যা, চিন্ময়ের ফাঁসির দাবিতে বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৫ |
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে দিনভর বিক্ষোভ করেছেন একদল ছাত্র। রোববার সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত আদালত প্রাঙ্গণসহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর আগে গত ৩০ এপ্রিল দুপুরে বিচারপতি আতোয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেন। তবে ওইদিনই রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে রোববার শুনানির দিন নির্ধারণ করেন চেম্বার জজ; কিন্তু একজন আইনজীবীর মৃত্যুর কারণে শুনানি হয়নি। এদিকে শুনানিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার

সকালে আদালতে প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালতে প্রবেশ পথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেকপোস্ট বসিয়েছে। ব্যক্তিগত গাড়িগুলো তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শেষে ঢুকতে দেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে সাধারণ বিচারপ্রার্থীদেরও। বেলা ১১টার দিকে আদালত প্রাঙ্গণে উপস্থিত হয় সাধারণ ছাত্রসমাজ। তারা এ সময় চিন্ময় কৃষ্ণের জামিন বাতিল চেয়ে বিক্ষোভ জানায়। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে গত বছর চিন্ময়ের জামিন নিয়ে হওয়া সংঘর্ষে খুনের শিকার অ্যাডভোকেট আলিফ হত্যার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন। ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে

পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। পরে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা। পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধাদানসহ একাধিক অপরাধে তিনটি পৃথক মামলায় ৭৭ জনের নাম উল্লেখসহ ১ হাজার ৪০০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে