অস্ট্রেলিয়ার বিমানে আগুনের গোলা, যা জানাল বেইজিং – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মার্চ, ২০২৫

অস্ট্রেলিয়ার বিমানে আগুনের গোলা, যা জানাল বেইজিং

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ |
বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে অস্ট্রেলিয়ার একটি পুনরুদ্ধার বিমানে চীনের যুদ্ধবিমান থেকে আগুনের গোলা নিক্ষেপের অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, সম্প্রতি দক্ষিণ চীন সাগরে বিতর্কিত জলসীমায় অস্ট্রেলিয়ার পি-৮ বিমানে চীনের বিমানবাহিনী জে-১৬ থেকে আগুনের গোলা নিক্ষেপ করে। যদিও বেইজিংয়ের তরফ থেকে এ খবর অস্বীকার করা হয়। খবর হংকং পোস্টের। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এবিসি নিউজকে বলেছেন, চীনা বিমানটি বিপজ্জনকভাবে আমাদের বিমানের কাছে এসেছিল। প্রায় ৩০ মিটার দূরত্বে চীনা বিমানটি মারাত্মকভাবে আমাদের বিমানকে অতিক্রম করে যায়। এ সময় চীনা বিমান থেকে আগুনের গোলা নিক্ষেপ করা হয়। তবে মার্লেস বলেন, সৌভাগ্যবশত আমাদের কোনো কর্মী ও পি-৮ বিমানের কোনো ক্ষতি হয়নি। এদিকে প্রতিবেদনে বলা হয়,

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ আনুষ্ঠানিকভাবে চীনের সামরিক বাহিনীর কাছে অভিযোগ করেছে। এতে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে বলা হয়, অস্ট্রেলিয়া আশা করছেন চীনসহ সব দেশ তাদের সামরিক অভিযান নিরাপদ ও পেশাগত দায়িত্ব বজায় রাখবে। অন্যদিকে বেইজিং কড়া প্রতিক্রিয়া জানিয়ে দাবি করেছে, ঘটনাটি তাদের আকাশসীমায় অবৈধ অনুপ্রবেশ হিসেবে দেখছে। এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, অস্ট্রেলিয়া চীনের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলেছে। তিনি জোর দিয়ে বলেন, চীন সংযম প্রদর্শনের জন্য যথাযথ, আইনি ও পেশাদার ব্যবস্থা গ্রহণ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল