অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫ |
অস্ট্রেলিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই বিদেশি পর্যটকসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেনে আরও তিনজন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় পার্থ শহরের কাছে ছোট বিমান বিধ্বস্ত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। খবর রয়টার্সে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের শহরের রটনেস্ট দ্বীপের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়ে সুইজারল্যান্ড ও ডেনমার্কের দুই পর্যটক এবং পাইলট নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে। মঙ্গলবার বিকালে পার্থ থেকে ৩০ কিলোমিটার (১৮.৬ মাইল) পশ্চিমে জনপ্রিয় পর্যটন গন্তব্য রটনেস্ট দ্বীপের কাছে বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি ছয়জন পর্যটককে বহন করছিল। আর বিমানটিতে থাকা অন্য তিন পর্যটক আহত হয়েছেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক এক সংবাদ

সম্মেলনে বলেছেন, নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। প্রত্যেকের জন্য নিঃসন্দেহে এটি খুবই কঠিন। প্রাদেশিক পুলিশ কমিশনার কর্নেল ব্লাঞ্চ বলেছেন, কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে? দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ ৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক নিহত, তীব্র নিন্দা যুক্তরাজ্যের পর এবার আজহারীকে ‘চরমপন্থী ইসলামি বক্তা’ আখ্যায় অস্ট্রেলিয়া থেকেও বহিষ্কার আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প